Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের নির্দেশে ৬৯ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক
    অর্থনীতি

    ট্রাম্পের নির্দেশে ৬৯ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক

    মনিরুজ্জামানআগস্ট 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন ‘পারস্পরিক শুল্কনীতি’ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় ৬৯টি দেশের পণ্যে ১০ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।

    কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার রাতে আরেকটি নির্বাহী আদেশে ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ অবৈধ মাদক প্রবেশ রোধে সহযোগিতা না করায় কানাডার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ‘ফারদার মডিফায়িং দ্য রেসিপ্রোক্যাল ট্যারিফ রেটস’ শিরোনামে হোয়াইট হাউসের প্রকাশিত আদেশে ৬৯টি বাণিজ্যিক অংশীদার দেশের তালিকা ও সংশ্লিষ্ট শুল্কহার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের জন্য প্রাথমিক শুল্কহার ১০ শতাংশ। ভারতের জন্য হার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ এবং তাইওয়ানের জন্য ২০ শতাংশ। ট্রাম্প প্রশাসন বলছে, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এগোয়নি, তাই এই হার বৃদ্ধি। তাইওয়ান নিয়েও একই ধরনের অগ্রগতিহীনতার কারণে শুল্ক বাড়ানো হয়েছে।

    ট্রাম্প বলেন, “দ্বিপক্ষীয় বাণিজ্যে দীর্ঘদিনের ভারসাম্যহীনতা দূর করতে, ১৪২৫৭ নম্বর নির্বাহী আদেশে ঘোষিত জাতীয় জরুরি অবস্থার অংশ হিসেবে এই বাড়তি শুল্ক আরোপ প্রয়োজন ও যথোপযুক্ত।” চলতি বছরের জানুয়ারিতে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)’ অনুযায়ী মাদকের হুমকিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, কানাডা থেকে অবৈধ মাদক এই সংকটের অন্যতম উৎস।

    হোয়াইট হাউসের প্রকাশিত ‘ফ্যাক্ট শিট’ অনুযায়ী, ফেন্টানিলসহ অবৈধ মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কানাডার পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। এই হার ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। তবে ‘ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট’ (ইউএসএমসিএ)-এর আওতাভুক্ত শুল্কমুক্ত পণ্যের ওপর এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

    রয়টার্সকে দেওয়া এক সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন আগামী সপ্তাহগুলোতে পণ্যের উৎপত্তি নির্ধারণে ‘রুলস অব অরিজিন’ শিরোনামে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এর আওতায় ট্রান্সশিপড পণ্যের ওপর কর নির্ধারণে নতুন মানদণ্ড প্রণয়ন করা হবে। ট্রান্সশিপড পণ্য হলো, যেগুলো মাঝপথে অন্য কোনো জাহাজে স্থানান্তরিত হয়ে গন্তব্যে পৌঁছায়। কর্মকর্তারা বলছেন, এই নিয়মে অনেক দেশের আমদানি খরচ বাড়বে, বিশেষ করে যেসব পণ্য মধ্যবর্তী দেশ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ট্রাম্পের আগের মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ববাজারে অস্থিরতার কথাও তারা স্মরণ করিয়ে দিয়েছেন। তবে ট্রাম্পের সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বৈষম্যের শিকার হয়েছে। নতুন এই শুল্কনীতি সেই বৈষম্য দূর করতে সহায়ক হবে। এদিকে কানাডা, যুক্তরাজ্য বা অন্য কোনো দেশ এখনো পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.