Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্যাস মজুদের অগ্রগতি নেই, গ্রাহকের ১৮ হাজার কোটি কোথায়?
    অর্থনীতি

    গ্যাস মজুদের অগ্রগতি নেই, গ্রাহকের ১৮ হাজার কোটি কোথায়?

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 3, 2025আগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে গ্যাস খাতের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে ২০০৯ সালে গঠিত হয় গ্যাস উন্নয়ন তহবিল। এ তহবিল গঠনের অর্থ সংগ্রহ করা হয় সরাসরি গ্রাহকদের কাছ থেকে, গ্যাসের দামের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় করে।

    পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০০৯ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এই তহবিলে জমা হয়েছে মোট ১৭ হাজার ৭০৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে এ বিপুল অর্থ ব্যয়ের পরও প্রত্যাশা অনুযায়ী দেশের গ্যাস মজুদ বাড়েনি।

    জিডিএফ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকায় গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও সংস্কারে মোট ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করে বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড। তবে সবচেয়ে আলোচনার বিষয় হলো, এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ব্যয় হয়েছে এলএনজি আমদানি এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার কাজে। জিডিএফ থেকে এখন পর্যন্ত ৯ হাজার কোটি টাকা এরকম কাজে ব্যয় হয়েছে, যা মোট তহবিলের প্রায় ৫০ দশমিক ৮১ শতাংশ। বর্তমানে তহবিলে অবশিষ্ট আছে মাত্র ১ হাজার ৩০৪ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ প্রায় নিঃশেষ হওয়ার পথে এই তহবিল।

    বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত এই অর্থের ব্যবহার হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, এটি জনগণের অর্থ, কিন্তু এটি দখল করেছে জ্বালানি বিভাগ। বিভিন্ন নীতিমালার কথা বলে জিডিএফের টাকা ব্যবহার করা হয়েছে, যা প্রতারণার শামিল। যারা এই অনিয়মে জড়িত, ক্যাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করবে।’ তিনি আরও বলেন, এই তহবিল ব্যবহার হতে হবে জনগণের সিদ্ধান্তে, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি।

    পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান জানান, জিডিএফ ও পেট্রোবাংলার আর্থিক সামর্থ্য বিবেচনায় চারটি প্রকল্প নেয়া হয়েছে। এলএনজি আমদানিতে যে অর্থ ঋণ হিসেবে নেয়া হয়েছে, ভবিষ্যতে গ্যাস চার্জ বাবদ আদায়কৃত অর্থ দিয়ে তা ফেরত দেয়া হবে বলে জানান তিনি।

    জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিডিএফের টাকা দিয়ে এলএনজি কেনা বা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার সুযোগ নেই। বিশেষ করে ৩ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার বিষয়ে দুই দফায় অর্থ বিভাগে চিঠি দেয়া হয়েছে। তবে যেহেতু এটি আইন অনুযায়ী নেয়া হয়েছে, তাই ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে অর্থ বিভাগ।’ তিনি আরও জানান, এলএনজি কেনার জন্য জিডিএফ থেকে নেয়া ৬ হাজার কোটি টাকা পেট্রোবাংলা ফেরত দেবে।

    ২০২১ সালে করোনা মহামারিকালে রাষ্ট্রীয় তহবিল সংকট দেখা দিলে সরকার আইন করে সরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ কোষাগারে নেয়ার বিধান চালু করে। ওই সময় পেট্রোবাংলা জিডিএফকে উদ্বৃত্ত তহবিল দেখিয়ে ৩ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। এর আগে ২০২২ সালে গ্যাস সংকট মোকাবেলায় পেট্রোবাংলা অর্থ সংকটে পড়লে জিডিএফ থেকে ২ হাজার কোটি টাকা ঋণ হিসেবে চায় জ্বালানি বিভাগ। অর্থ বিভাগ অনুমতি দেয়ার পর জিডিএফ থেকে মোট ৬ হাজার কোটি টাকা ঋণ নেয় পেট্রোবাংলা।

    বর্তমানে দেশে গ্যাসের মোট মজুদ সাড়ে আট টিসিএফের কিছু বেশি। গত চার বছরে গড়ে বছরে ২০০ মিলিয়ন ঘনফুট করে স্থানীয় গ্যাসের মজুদ কমেছে। এই পরিস্থিতিতে গ্যাস উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা ২০২৫ সালের মধ্যে ৫০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খননের পরিকল্পনা আছে। এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। জিডিএফের অর্থ এসব প্রকল্পে ব্যবহারের কথা থাকলেও তহবিল সংকটে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

    ২০০৯ সালের ৩০ জুলাই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন  গড়ে ১১ শতাংশ হারে গ্যাসের দাম বাড়িয়ে ১ আগস্ট থেকে কার্যকর করে গ্যাস উন্নয়ন তহবিল। পরে ২০১৯ সালের ৩০ জুন গ্যাসের দাম আরও ৩৮ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়। তখন প্রতি ঘনমিটারে ৪৬ পয়সা করে জিডিএফে জমা দেয়ার নির্দেশনা আসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.