Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যক্তি করদাতাদের জন্য বাধ্যতামূলক অনলাইন আয়কর রিটার্ন
    অর্থনীতি

    ব্যক্তি করদাতাদের জন্য বাধ্যতামূলক অনলাইন আয়কর রিটার্ন

    মনিরুজ্জামানআগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ রোববার ৩ আগস্ট ২০২৫, এনবিআরের জারি করা এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

    আদেশে বলা হয়, সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে এবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে কয়েকটি শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে যারা মুক্ত:

    • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
    • সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
    • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
    • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, এ সকল ব্যতিক্রমধারায় পড়া করদাতারা চাইলে আগের মতো পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

    আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd–এ গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। কর পরিশোধের জন্য রয়েছে নানা সুবিধা। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন।

    যেসব ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁরা নির্দিষ্ট যৌক্তিকতা তুলে ধরে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তাদেরও পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

    গত বছর নির্দিষ্ট কিছু অঞ্চলের করদাতা, ব্যাংক কর্মকর্তা ও কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। ফলে সাড়ে ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন, যা এনবিআরকে এ উদ্যোগ আরও বিস্তৃত করতে উৎসাহ দিয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে করদাতারা এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম থেকে তাৎক্ষণিক সহায়তা পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.