Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের লক্ষ্য ৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজার
    অর্থনীতি

    বাংলাদেশের লক্ষ্য ৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজার

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 4, 2025আগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ গড়ে তুলে বাংলাদেশকে আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।

    তিনি জানান, ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে বাংলাদেশ এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০ : ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।

    সেমিনারে হালাল অর্থনীতির অপার সম্ভাবনার পাশাপাশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য সহযোগিতার দিকগুলো তুলে ধরা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা, নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা।

    চৌধুরী আশিক মাহমুদ বলেন, বিশ্বজুড়ে অধিকাংশ হালাল পণ্য এখনো অমুসলিম দেশগুলো উৎপাদন করে, যা মুসলিম-প্রধান বাংলাদেশের জন্য একধরনের বেদনাদায়ক বিষয়। তবে এই বাস্তবতা আমাদের জন্য একটি বড় সুযোগও। সঠিক নীতিমালা, কাঠামোগত উন্নয়ন ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা গেলে বাংলাদেশ এ খাতে বিশ্বে দৃঢ় অবস্থান নিতে পারে।

    তিনি বলেন, সরকার ইতোমধ্যে হালাল পণ্যের উৎপাদন ও রপ্তানির অবকাঠামো গড়তে বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নে কাজ করছে। এর পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সহযোগিতা উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে।

    সেমিনারের শুরুতে বিএমসিসিআই সভাপতি সাব্বির এ খান বলেন, হালাল অর্থনীতি বর্তমানে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিশ্বজুড়ে হালাল পণ্য ও সেবার চাহিদা বাড়ছে, যেখানে বাংলাদেশ অন্যতম যোগানদাতা হতে পারে। তিনি বলেন, তৈরি পোশাক খাতের বাইরে হালাল পণ্য হতে পারে দেশের নতুন রপ্তানি খাত। সুনির্দিষ্ট নীতিমালা, দ্রুত সনদপ্রাপ্তি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে কেবল মালয়েশিয়াতেই ২০৩০ সালের মধ্যে ৭–৮ বিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি সম্ভব।

    তিনি আরও জানান, ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক হালাল খাদ্যবাজারের আকার দাঁড়াবে ৩.৩০ ট্রিলিয়ন ডলারে এবং ২০৩৪ সালের মধ্যে তা পৌঁছাবে ৯.৪৫ ট্রিলিয়ন ডলারে। এই সময়কালে বার্ষিক গড় প্রবৃদ্ধি হবে ১২.৪২ শতাংশ।

    সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বলেন, হালাল অর্থনীতিতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হতে পারে। এই সহযোগিতা উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।

    তবে বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, কিন্তু রপ্তানি করেছে মাত্র ২৯৩.৫১ মিলিয়ন ডলারের পণ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.