Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বানিজ্যে গতি আনবে বিমসটেকের ‘ব্যাংকক ভিশন ২০৩০’
    অর্থনীতি

    বানিজ্যে গতি আনবে বিমসটেকের ‘ব্যাংকক ভিশন ২০৩০’

    মনিরুজ্জামানআগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ২০২৫-২৭ মেয়াদের জন্য বাংলাদেশ নেতৃত্ব নেওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)। সংস্থাটির মতে, এটি ‘ব্যাংকক ভিশন ২০৩০’ বাস্তবায়ন ও বৃহত্তর আঞ্চলিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা রাখতে সহায়তা করবে।

    গতকাল রোববার প্রকাশিত আইসিসিবির ২০২৫ সালের এপ্রিল-জুন সংখ্যার ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়। এতে বলা হয়, এই নেতৃত্ব শুধু বিমসটেকেই নয়, বরং বৃহত্তর আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের অবস্থানকে জোরালো করেছে।

    সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ২০২৫ সালে বিমসটেকের ২৫ বছর পূর্তি হচ্ছে। ১৯৯৭ সালের ৬ জুন জোটটি গঠিত হয়। এ উপলক্ষে গত ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় ‘ব্যাংকক ভিশন ২০৩০’। এই ভিশনে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ও থাইল্যান্ডের পরিবেশবান্ধব বিসিজি (বায়ো-সার্কুলার-গ্রিন) অর্থনীতির মডেলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

    আইসিসিবির বিশ্লেষণে বলা হয়, সংযোগ  হলো ব্যাংকক ভিশনের মূল বিষয়। এর গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ‘বিমসটেক ট্রান্সপোর্ট কানেকটিভিটি মাস্টার প্ল্যান (২০১৮-২০২৮)’ বাস্তবায়ন। এই পরিকল্পনায় ২৬৭টি অবকাঠামো প্রকল্প রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক এবং কালাদান মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট প্রকল্প। এই প্রকল্পগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সড়ক ও নৌপথে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।

    বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ার ও স্থায়ী সচিবালয়ের স্বাগতিক দেশ। ফলে সড়ক, সমুদ্রপথ ও বন্দর উন্নয়নসহ নানা উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। ব্যাংকক সম্মেলনে সদস্য দেশগুলো সমুদ্রপথে পরিবহন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। এতে করে আঞ্চলিক পণ্য পরিবহন ও বাণিজ্য সহজ হবে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা ও সদস্য দেশগুলোর অঙ্গীকারের ওপর। বিশেষ করে মিয়ানমারের চলমান সংকট এখনও বড় বাধা হয়ে আছে।

    প্রতিবেদনে বলা হয়, বিমসটেক সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্য এখনো খুবই কম। মোট বাণিজ্যের মাত্র ৭ শতাংশ হয় জোটের সদস্য দেশগুলোর মধ্যে, যেখানে আসিয়ান দেশগুলো নিজেদের মধ্যে ২৫ শতাংশ পর্যন্ত বাণিজ্য করে। এই দুর্বলতার মূল কারণ হলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এখনো চূড়ান্ত না হওয়া। যদিও ২০০৪ সাল থেকেই এ নিয়ে আলোচনা চলছে, কিন্তু অগ্রগতি খুবই ধীর। কারণগুলোর মধ্যে রয়েছে অশুল্ক বাধা, সংবেদনশীল পণ্য রক্ষার প্রবণতা এবং বাজার উন্মুক্ত করতে সদস্য দেশগুলোর অনীহা।

    ‘ব্যাংকক ভিশন ২০৩০’ দ্রুত এফটিএ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে অগ্রগতি ধীর ও অসম। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের উচিত নেতৃত্বে থেকে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া। এজন্য ভিসা সহজীকরণ, কাস্টমস প্রক্রিয়া দ্রুত করা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে আইসিসিবি।

    বিমসটেকের সঙ্গে সম্পর্ক জোরালো হলে বাংলাদেশের পোশাক, কৃষি, ওষুধ এবং হালকা শিল্প খাতের জন্য নতুন বাজার সৃষ্টি হবে। এতে ব্যবসায়িক খরচ কমবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। অবকাঠামো, বিদ্যুৎ এবং ডিজিটাল প্রযুক্তি খাতেও বাংলাদেশ বিদেশি কোম্পানির জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।

    যদিও ২৫ বছর পেরিয়ে এলেও বিমসটেক এখনো অনেক চ্যালেঞ্জের মুখে। গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পগুলো বিলম্বিত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভারতের সঙ্গে মাঝে মাঝে উত্তেজনা এসব প্রকল্পের বাস্তবায়নে বাধা তৈরি করছে। মিয়ানমারের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা বিমসটেকের অভ্যন্তরীণ ঐক্য নিয়েও প্রশ্ন তুলছে।

    বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিমসটেক অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার। অথচ সম্ভাবনা রয়েছে ২৫০ বিলিয়ন ডলারের বেশি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত ‘বিমসটেক ট্রেড ফ্যাসিলিটেশন স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ২০৩০’ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের জন্য এটি এক বড় সুযোগ। ২০২৫-২৭ মেয়াদে নেতৃত্বে থেকে সদস্য দেশগুলোকে রাজি করানো গেলে এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন সম্ভব। তাতে বাংলাদেশের সঙ্গে সঙ্গে উপকৃত হবে পুরো অঞ্চল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.