Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এলাচি আদা দারুচিনিতে বদলে যাচ্ছে পাহাড়ি অর্থনীতি
    অর্থনীতি

    এলাচি আদা দারুচিনিতে বদলে যাচ্ছে পাহাড়ি অর্থনীতি

    মনিরুজ্জামানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলাচি আদা দারুচিনিতে বদলে যাচ্ছে পাহাড়ি অর্থনীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাহাড়ি জনপদে ঘামে ভেজা হাতের পরিশ্রমে শুরু হয়েছে এক ঘ্রাণভিত্তিক বিপ্লব। পার্বত্য চট্টগ্রামে একসময় যেখানে ছিল শুধু জুমচাষ, সেই জমিতে এখন চাষ হচ্ছে দামি মসলা—এলাচি, দারুচিনি, আদা, গোলমরিচসহ আরও নানা ফসল।

    বাড়ছে জমি, বাড়ছে ফলন, বাড়ছে লাভও। শুধু পুরুষ নয়, নারীরাও মাঠে নেমে কাজ করছেন, গড়ে উঠছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। একসময় যা ছিল শুধু খাদ্য, এখন তা হয়ে উঠছে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। পাহাড়ি এই ঘ্রাণ ছড়িয়ে পড়ছে হাট-বাজার ছাড়িয়ে রপ্তানির দিগন্তেও।

    বাংলাদেশে বছরে মসলার চাহিদা প্রায় ৫৯ লাখ টন। কিন্তু দেশের উৎপাদন এখনো সীমিত। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে মসলা আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে এগিয়ে এসেছেন পাহাড়ি কৃষকেরা। আদা, হলুদ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচসহ উচ্চমূল্যের মসলার জন্য পাহাড়ি মাটি ও জলবায়ু খুবই উপযোগী। কৃষকেরা তাই নতুন করে স্বপ্ন বুনছেন।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২০ সালে পার্বত্য এলাকায় মসলা চাষের জমি ছিল ১ হাজার ২০০ হেক্টর। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর। আদা চাষ দ্বিগুণ বেড়েছে, আর হলুদের চাষ বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।

    বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ জানান, ২০২১ সাল থেকে পরীক্ষামূলকভাবে চাষ হওয়া এলাচি ও দারুচিনি এখন অর্থনৈতিক স্বাবলম্বনের শক্তিশালী উপায় হয়ে উঠেছে। স্থানীয় নারীরাও যুক্ত হচ্ছেন এ খাতে। এটি শুধু অর্থনীতিই নয়, সামাজিক রূপান্তরেরও ইঙ্গিত দেয়।

    জুমচাষের চিরাচরিত ধারা ভেঙে এখন পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠছে গোলমরিচ, তেজপাতা, বিলাতি ধনিয়া, জিরাসহ নানা মসলার চাষ। কৃষকেরা বলছেন, এসব ফসলের ফলন ভালো, বাজারমূল্যও বেশি। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও তৈরি হচ্ছে।

    বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের কৃষক কান্তি মোহন বলেন, ‘আগে ধান আর কলা চাষ করতাম। এখন সাড়ে তিন একরে আদা, এলাচি আর হলুদ চাষ করি। ভালো লাভ হয়।’ স্থানীয় নারী সোনালী চাকমা বলেন, ‘আগে শুধু বাড়ির কাজ করতাম। এখন মাঠে কাজ করি, প্রক্রিয়াজাত করি, বিক্রিও করি। নিজস্ব আয়ের পথ তৈরি হয়েছে।’

    বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র জানায়, দেশে বছরে প্রায় ৫৮.৫০ লাখ টন মসলার চাহিদা থাকলেও ৪৪.৯৬ লাখ টনই আমদানি করতে হয়। ভারত, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে আসে এসব মসলা। তবে ২০২৪ সালে পাহাড়ি তিন জেলায় উৎপাদিত এলাচি ও হলুদ দিয়ে অন্তত ৩০ শতাংশ আমদানিনির্ভরতা কমানো সম্ভব হয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে মসলা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেছে প্রায় ৮ শতাংশ। কৃষি গবেষকেরা বলছেন, পরিকল্পিত সম্প্রসারণ হলে আমদানিনির্ভরতা আরও ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

    মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রাসেল আহমেদ বলেন, ‘হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদের বোঝাতে পেরেছি যে জমি ও শ্রম একই থাকলেও মসলার চাষে লাভ অনেক বেশি।’ বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি এনায়েতুল্লাহ বলেন, ‘মসলা প্রতিদিনের দরকারি পণ্য। দেশে উৎপাদন বাড়লে আমদানির ওপর চাপ কমবে এবং বৈদেশিক মুদ্রাও বাঁচবে।’

    তবে পথ পুরোপুরি মসৃণ নয়। দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় কৃষকেরা ন্যায্য দাম পান না। রাঙামাটির বরকল উপজেলার ব্যবসায়ী জমির বলেন , ‘আমরা এলাচি ও হলুদ কিনে চট্টগ্রামে পাঠাই। কিন্তু রাস্তা খারাপ থাকায় পণ্য নষ্ট হয়, দামও কম পাই।’

    তবু আশার আলো দেখা যাচ্ছে। বান্দরবান ও রাঙামাটিতে মসলা শুকানোর ইউনিট ও সংরক্ষণাগার নির্মাণ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি টাকার মসলা রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অর্গানিক হলুদ, আদা ও দারুচিনির চাহিদা তৈরি হয়েছে।

    বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ বলেন, ‘মসলা চাষের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। তবে দীর্ঘমেয়াদে সফল হতে হলে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও রপ্তানিতে সমন্বয় প্রয়োজন।’

    বিশেষজ্ঞদের মতে, প্রশিক্ষিত জনবল, মান নিয়ন্ত্রণ ল্যাব এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে ‘পাহাড়ি মসলা’ হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন ব্র্যান্ড পরিচয়। বিশ্ববাজারে ছড়াতে পারে ঘ্রাণ আর সম্ভাবনার বার্তা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.