Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজউক বোর্ড সভায় অংশ নিলেই ১২ হাজার টাকার সম্মানী
    অর্থনীতি

    রাজউক বোর্ড সভায় অংশ নিলেই ১২ হাজার টাকার সম্মানী

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 6, 2025আগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা পাবেন ১২ হাজার টাকা করে সম্মানী। আগে যেখানে এই সম্মানী ছিল ৩ হাজার টাকা, সেখানে একলাফে চার গুণ বাড়িয়ে এই অঙ্ক নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

    বর্তমানে মাসে একটি বোর্ড সভা হলেও ভবিষ্যতে একাধিক সভা আয়োজন করা যাবে—এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্মানী বাড়ানোর আলোচনা চলছিল কয়েক মাস ধরে। সেই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাজউকের ৯ম বোর্ড সভায় সম্মানী ১২ হাজার টাকা করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই সংস্থার অভ্যন্তরে এই সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনা।

    এই সিদ্ধান্তে বিস্মিত অনেক কর্মকর্তা বলছেন, বেতনভুক্ত কর্মকর্তাদের সম্মানীর নামে সরকারি টাকা নেওয়ার বিষয়টি প্রশ্নের মুখে ফেলছে রাজউককেই। রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, “সরকারি কিছু সংস্থা ১৫ হাজার টাকার সম্মানী দেয়। সেখান থেকেই ভাবনা এসেছে সম্মানী বাড়ানোর। প্রস্তাব ১২ হাজার টাকার হলেও এখনো চূড়ান্ত নয়।”

    রাজউকের নথি পর্যালোচনা করে দেখা গেছে, গত ৮ জুলাই রাজউক ভবনে বোর্ড সভা হয় চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সভাপতিত্বে। সেখানে জানানো হয়, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সভায় অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের সম্মানী দেওয়া হয়। বর্তমানে মন্ত্রণালয়ের প্রতিনিধি বা পর্যবেক্ষকরা জনপ্রতি ৬ হাজার এবং সভায় সহায়তাকারী কর্মকর্তারা ৩ হাজার টাকা করে পান। ২০২৫ সালের তৃতীয় বোর্ড সভায় এই হার বাড়ানোর বিষয়ে মৌখিকভাবে সদস্যরা মত দেন।

    বোর্ড সভার আলোচনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠানগুলো তাদের সভায় প্রতি কর্মকর্তা ১২ হাজার টাকা (আয়কর ব্যতীত) সম্মানী পান। সেই উদাহরণ টেনেই রাজউকেও হার বাড়ানোর পক্ষে যুক্তি দেওয়া হয়।

    রাজউকের একাধিক কর্মকর্তা জানান, সংস্থার একজন প্রভাবশালী সদস্য যোগদানের পর থেকেই সম্মানী বাড়ানোর জন্য তৎপর ছিলেন। সমালোচনার মুখে বিষয়টি আটকে থাকলেও শেষ পর্যন্ত তা বোর্ড সভায় পাশ করিয়ে নিয়েছেন।

    এ বিষয়ে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা বলেন, “একজন সদস্য সভায় সম্মানী বাড়ানোর প্রস্তাব দেন। পরে আমরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। অনুমোদন না পাওয়া পর্যন্ত আগের নিয়মই চলবে।” তিনি আরও বলেন, “এটি আমার একার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলে যে প্রচার হচ্ছে, সে সম্পর্কে আমি অবগত আছি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.