Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বঙ্গবন্ধু মহাকাশ প্রকল্প বাতিল
    অর্থনীতি

    বঙ্গবন্ধু মহাকাশ প্রকল্প বাতিল

    মনিরুজ্জামানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বপ্ন দেখানো হয়েছিল দেশের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের। কিন্তু ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র’ প্রকল্পটি শেষমেশ বাতিল হলো। ২১৩ কোটি টাকার এই প্রকল্পে আড়াই বছরে ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ১৫ শতাংশ, আর্থিক অগ্রগতি মাত্র ৪ শতাংশ। খরচ হয়ে গেছে ৬ কোটি ৬৪ লাখ টাকা, যা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।

    পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই অসমাপ্ত প্রকল্প আর এগোবে না। মূল্যায়ন কমিটির সর্বশেষ সভায় এ বিষয়ে একমত হন সংশ্লিষ্ট সব পক্ষ। ২০২১ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন এ প্রকল্পটি বাস্তবায়ন করছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ব্যয় ধরা হয়েছিল ২১৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকা।

    ২০২০ সালের ২১ জুন প্রকল্পটি হাতে নেওয়া হয় কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুকে কেন্দ্র করে। কিন্তু দেখা যায়, ওই ছেদবিন্দু প্রতিবছর ১৫ মিটার করে দক্ষিণে সরে যায়। চার বছরে এটি সরে গেছে প্রায় ৬০ মিটার। ফলে নির্ধারিত জায়গার গুরুত্ব হারিয়েছে।

    এ ছাড়া নির্মাণাধীন পর্যবেক্ষণ টাওয়ারের উচ্চতা ১৭২ ফুট হওয়ায় সেটিকে স্থির রাখা কঠিন হয়ে দাঁড়ায়। ভিত্তি দৃঢ় করতে গেলে ব্যয় বেড়ে যেত কয়েক গুণ, যা প্রকল্পের জন্য আর্থিকভাবে বাস্তবসম্মত ছিল না। একই সঙ্গে কৃত্রিম আলো, বাতাসের আর্দ্রতা ও ভৌগোলিক অবস্থানের কারণে টেলিস্কোপে পাওয়া তথ্য গবেষণার উপযোগী হওয়ার সম্ভাবনা ছিল না।

    মূল্যায়ন সভায় সাধারণ অর্থনীতি বিভাগের  উপপ্রধান মেহেদী হাসান বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই যথাযথভাবে হয়নি এবং ব্যয়ে অসামঞ্জস্য রয়েছে। ডিজিটাল উপকরণ, সরবরাহ খাত ও মেরামত কোডে অনুমোদনের চেয়ে বেশি ব্যয় হওয়ায় এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাইয়ুম আরা বেগম বলেন, ‘সবার সম্মতিতে প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।’

    আইএমইডির পরিচালক সাইফুল ইসলাম বলেন, “এই প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক নয়, জনস্বার্থমূলকও নয়। কীভাবে এমন একটি প্রকল্প অনুমোদিত হলো, তা তদন্ত হওয়া উচিত।” তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

    পরিকল্পনা কমিশনের সুপারিশে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দক্ষতা ও সচেতনতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের জন্য কেনা যন্ত্রপাতি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হস্তান্তর করতে হবে। পাশাপাশি অধিগ্রহণ করা ১০ একর জমির নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

    প্রকল্প পরিচালক খোকন কান্তি সাহা বলেন, ‘মহাকাশ গবেষণার মতো জটিল প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা আমাদের ছিল না। ডোম টাওয়ারের স্থাপত্য, কৃত্রিম আলো, আর্দ্রতা এবং সূর্য পর্যবেক্ষণ বিন্দুর সরে যাওয়ার কারণে প্রকল্পটি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.