Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলে মূল্যবৃদ্ধির শঙ্কা
    অর্থনীতি

    ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলে মূল্যবৃদ্ধির শঙ্কা

    মনিরুজ্জামানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার দেশ রাশিয়া। তবু দেশটি এখনো জ্বালানি রপ্তানি করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা বদলাতে এবার চাপ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী শুক্রবার বা ৮ আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের পণ্যের ওপর শতভাগ ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপ করা হবে। অর্থাৎ যেসব দেশ রাশিয়ার পণ্য কিনছে, তাদের পণ্যে আমদানি কর বসবে যুক্তরাষ্ট্রে।

    বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক রাশিয়া। তাদের প্রধান ক্রেতা চীন, ভারত ও তুরস্ক। ট্রাম্প এর আগেও ভেনেজুয়েলার ক্ষেত্রে একই ধরনের শুল্ক ব্যবহার করেছিলেন। তবে রাশিয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

    বর্তমানে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। যদিও ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর দেশটির তেল রপ্তানি হ্রাস পাচ্ছে। কনসালটিং প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের কিয়েরান টম্পকিনস বলেন, রাশিয়ার জ্বালানির ক্রেতাদের ওপর শুল্ক আরোপ করলে বাজারে তেলের সরবরাহ কমবে, ফলে দাম বাড়বে। ঠিক যেমনটা হয়েছিল ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসনের পর। তবে এবার ওপেকের হাতে অতিরিক্ত উৎপাদনের সক্ষমতা থাকায় দাম বৃদ্ধির প্রভাব তুলনামূলক কম হতে পারে বলেও তিনি মনে করেন।

    রাশিয়া ইতোমধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে চলার ব্যবস্থা গড়ে তুলেছে। তাদের ‘শ্যাডো ফ্লিট’ নামের অজানা মালিকানার শত শত ট্যাংকার ব্যবহার করে জ্বালানির উৎস গোপন রাখা হচ্ছে। নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ রিচার্ড নেফিউ বলেন, “নিষেধাজ্ঞা দেওয়া যেমন কঠিন, তা কার্যকর রাখা আরও কঠিন।”

    ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা হয়ে ওঠে। ট্রাম্প বলেন, “ভারত যুদ্ধযন্ত্র চালাতে সাহায্য করছে। এটা বন্ধ না হলে আমি খুশি হব না।” যদি সেকেন্ডারি শুল্ক কার্যকর হয়, তাহলে ভারতের পণ্যে শতভাগ আমদানি কর বসবে। এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের চাহিদা কমবে, ভারতের রাজস্বও কমে যাবে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে মোবাইল ফোন খাতে। অ্যাপল ইতোমধ্যে তাদের আইফোন উৎপাদনের বড় অংশ ভারতে সরিয়ে এনেছে। শুল্ক বসলে এসব ফোনের দাম দ্বিগুণ হতে পারে।

    এদিকে ট্রাম্প এরই মধ্যে ভারতের কিছু পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। তিনি জানিয়েছেন, এই হার আরও বাড়তে পারে। তবে ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ তুলেছে। কারণ ২০২৪ সালেও রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে, যার বেশিরভাগ পারমাণবিক জ্বালানি ও সারের কাঁচামাল।

    রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। ট্রাম্প যদি চীনের ওপর সেকেন্ডারি শুল্ক চাপান, তাহলে তা বাস্তবায়ন কঠিন হবে। কারণ যুক্তরাষ্ট্র চীন থেকে ভারতের তুলনায় পাঁচগুণ বেশি পণ্য আমদানি করে। চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভোক্তা পণ্যের দাম বেড়ে যাবে। একইসঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের বাণিজ্য আলোচনাও থমকে যেতে পারে। বিশেষজ্ঞ সাইমন ইভেনেট বলেন, চীনকে রাশিয়ার দিক থেকে সরানো খুবই কঠিন। কারণ প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিন ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।

    ইইউ ও তুরস্ক এখনো রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা। যদিও আগ্রাসনের পর ইউরোপের আমদানি অনেক কমে গেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব জ্বালানি আমদানি বন্ধ করা হবে। ইইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি অনুযায়ী বেশিরভাগ পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসছে। তবে সেকেন্ডারি নিষেধাজ্ঞা চালু হলে ইউরোপের রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে। বিশেষ করে রাশিয়ার ফার্মাসিউটিক্যাল ও মেশিনারির মতো পণ্যগুলোর বিকল্প অন্যত্র পাওয়া কঠিন। তাই দাম বাড়া ছাড়া কোনো উপায় থাকবে না।

    আগ্রাসনের পর রাশিয়ার অর্থনীতি এখনো স্থিতিশীল। ২০২৪ সালে প্রবৃদ্ধি ছিল ৪.৩ শতাংশ। তবে অর্থমন্ত্রী ম্যাক্সিম রিশিতনিকভ সম্প্রতি বলেছেন, ‘অতিরিক্ত গরমে’ দেশটি মন্দার দ্বারপ্রান্তে। আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে রাশিয়ার প্রবৃদ্ধি হতে পারে মাত্র ০.৯ শতাংশ। যদি সেকেন্ডারি নিষেধাজ্ঞা কার্যকর হয়, রপ্তানি হ্রাসের কারণে রাশিয়া আরও গভীর মন্দায় পড়বে।

    রাশিয়া এখন তাদের অর্থনৈতিক তথ্য গোপন রাখছে। তবে অনুমান করা হচ্ছে, তাদের সরকারব্যয়ের এক-তৃতীয়াংশ আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে। কিন্তু রপ্তানি কমছে। পাশাপাশি পুতিন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে স্নায়ুযুদ্ধ-পরবর্তী সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে এ খাতে ব্যয় জিডিপির ৬.৩ শতাংশ। অন্যদিকে ইউক্রেন তাদের মোট অর্থনীতির ২৬ শতাংশ যুদ্ধ ব্যয়ে ব্যয় করছে।

    ট্রাম্পের লক্ষ্য রাশিয়ার অর্থ প্রবাহ বন্ধ করে ইউক্রেনকে সহায়তা করা। তার ভাষায়, “এই ট্যারিফ যুদ্ধ থামাতে সাহায্য করবে, মৃত্যু ও ধ্বংসের অবসান ঘটাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.