Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ
    অর্থনীতি

    ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ

    মনিরুজ্জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়াবে ৫০ শতাংশে, যা দেশটির ওপর এখন পর্যন্ত আরোপিত সর্বোচ্চ হারগুলোর একটি।গতকাল বুধবার (৬ আগস্ট) জারি করা নির্বাহী আদেশে বলা হয়, ২১ দিনের মধ্যে, অর্থাৎ ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “অন্যায়, অযৌক্তিক ও অনুচিত” বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারত ইতোমধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আমাদের জাতীয় স্বার্থে নেওয়া পদক্ষেপের কারণে শুল্ক আরোপ করা অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন অনেক দেশই একই কাজ করছে।”

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, “ভারত জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।” এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে উদাসীন। তাঁর ভাষায়, “ভারত কোনো ভ্রুক্ষেপই করছে না, ইউক্রেনে কত মানুষ রুশ যুদ্ধযন্ত্রে মরছে।”

    হোয়াইট হাউস জানায়, “ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য হুমকি। এই পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।” তারা বলছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ক্ষুণ্ন করছে। একইসঙ্গে অন্য দেশগুলোর আমদানিও নজরে রাখা হচ্ছে এবং প্রেসিডেন্টকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে।

    বিশ্ববাজারে রাশিয়ার সবচেয়ে বড় রফতানি খাত হলো তেল ও গ্যাস। এই খাতে রাশিয়ার প্রধান ক্রেতা চীন, ভারত ও তুরস্ক। ডেটা প্ল্যাটফর্ম Kpler-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের মোট তেলের ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে। রয়টার্সের তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারত দৈনিক গড়ে ১৭.৫ লাখ ব্যারেল রুশ তেল কিনেছে।

    নতুন শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের প্রধান রফতানি খাতগুলো—পোশাক, রত্ন ও গহনা, অটো পার্টস এবং সামুদ্রিক খাদ্যপণ্য। এসব খাতে ভারতের লক্ষাধিক মানুষ কাজ করে। তবে ইলেকট্রনিকস (যেমন আইফোন) ও ওষুধশিল্প আপাতত শুল্কমুক্ত থাকছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “যুদ্ধ শুরু হলে আমেরিকাই রাশিয়া থেকে গ্যাস আমদানিতে ভারতকে উৎসাহিত করেছিল, বিশ্বজুড়ে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে।” তারা আরও দাবি করে, “পরিস্থিতি খারাপ হওয়ার পর ইউরোপের দেশগুলো আগের জোগান নিজেরা নিয়ে নেওয়ায় ভারতকে নতুন উৎসে যেতে হয়।”

    ট্রাম্প প্রশাসনের শুল্ক সিদ্ধান্ত ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ভারতের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। কিন্তু শুল্ক বাড়ায় সেই বাজারে ভারতীয় পণ্য ৪০–৫০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করেছে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (GTRI)।

    প্রতিষ্ঠানটির প্রধান এবং ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, “ভারতের এখন উচিত শান্ত থাকা। অন্তত ছয় মাস পাল্টা প্রতিক্রিয়া না দেখানো এবং বোঝা যে হুমকি বা অবিশ্বাসের আবহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর বাণিজ্য আলোচনা সম্ভব নয়।”

    ভারতীয় রফতানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়া এক্সপোর্টস অর্গানাইজেশনস (FIEO) একে “চরম হতাশাজনক” বলে মন্তব্য করেছে। সংগঠনটির হিসাব অনুযায়ী, এই বাড়তি শুল্কে ভারতের যুক্তরাষ্ট্রমুখী মোট রফতানির ৫৫ শতাংশই আক্রান্ত হবে।

    আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা বলা হতো। দুই নেতাই একে অন্যের দেশে জনসভায় অংশও নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্ত প্রমাণ করে, ওয়াশিংটন ও নয়াদিল্লির মাঝে নীতিগত বিভেদ গভীর হচ্ছে। এই শুল্ক আরোপ কেবল রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য কৌশলের নতুন নির্দেশক হয়ে উঠতে পারে, যেখানে মিত্র দেশগুলোর ওপরও চাপ প্রয়োগে পিছপা হচ্ছেন না ট্রাম্প।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.