Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারের ৫৪৮ কোটি টাকার সার আমদানি উদ্যোগ
    অর্থনীতি

    সরকারের ৫৪৮ কোটি টাকার সার আমদানি উদ্যোগ

    মনিরুজ্জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব ও স্থানীয় প্রতিষ্ঠান কাফকো থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার। এতে ব্যয় হবে ৫৪৮ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা।

    গতকাল বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও সৌদি আরবের প্রতিষ্ঠান মা আদেন-এর মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় পর্যায়ের একটি চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় আগের শর্ত অপরিবর্তিত রেখে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তা নবায়ন করা হয়। চুক্তি অনুযায়ী, প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৮১ ডলার। সব মিলিয়ে এর জন্য ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

    অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কাফকো থেকে মোট ৫.৫০ লাখ টন ইউরিয়া সার কেনার সংশোধিত চুক্তির আওতায় প্রথম লটে এই ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হচ্ছে। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৪৮.৩৭৫ ডলার। এতে ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৪ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা।

    বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ‘কনভার্সন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পের আওতায় এলএসটি ভিত্তিক সিমেন্ট প্ল্যান্ট স্থাপনের ব্যয় কমানো হয়েছে।

    চীনের মেসার্স নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড এই প্রকল্পের কাজ করছে। মোট চুক্তিমূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৮০০ ডলার। তা কমিয়ে ৭ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৪৪৫ ডলারে নামানো হয়েছে। এতে ব্যয় সাশ্রয় হবে ২০ লাখ ১৩ হাজার ৩৫৫ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.