Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র ভিসায় ১৫ হাজার ডলারের বন্ড!
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র ভিসায় ১৫ হাজার ডলারের বন্ড!

    হাসিব উজ জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্র ভিসা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক কাজে যেতে চাওয়া অনেক বিদেশির জন্য নতুন এক বাধা তৈরি হয়েছে—১৫ হাজার ডলারের ভিসা বন্ড। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও এই বিতর্কিত প্রোগ্রাম চালু করেছে, যা মূলত এমন দেশগুলোর নাগরিকদের টার্গেট করছে, যেখান থেকে আসা ভিসাধারীরা অতীতে বেশি হারে ওভারস্টে করেছিলেন।

    ভিসা বন্ড মানে কী?

    ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক জামানত, যা আবেদনকারীকে ভিসা মঞ্জুরের আগে জমা দিতে হয়। এর মূল উদ্দেশ্য হলো—আসার পর নির্ধারিত সময়ের মধ্যে তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন কিনা, সেটি নিশ্চিত করা। যদি কেউ নির্ধারিত সময়ের আগে চলে যান, তাহলে এই টাকা ফেরত পাওয়া যায়।

    প্রথম দফায় মালাওয়ি এবং জাম্বিয়ার নাগরিকদের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। ২০ আগস্ট ২০২৫ থেকে এই দুই দেশের ভিসা আবেদনকারীদের B-1 (ব্যবসা) এবং B-2 (পর্যটন) ভিসার জন্য সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত বন্ড দিতে হবে।

    তবে এখানেই শেষ নয়।
    যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভবিষ্যতে আরও দেশ এই তালিকায় যুক্ত হতে পারে—বিশেষ করে যেসব দেশের ভিসা ওভারস্টে রেট বেশি, যারা নাগরিকত্ব বিক্রি করে থাকে (Citizenship by Investment), বা যাদের নিরাপত্তা যাচাই দুর্বল।

    কত টাকা বন্ড দিতে হবে?

    বন্ডের পরিমাণ হবে তিনটি স্তরে—৫,০০০ / ১০,০০০ / ১৫,০০০ ডলার।
    এটি নির্ধারণ করবেন কনস্যুলার অফিসার, যারা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, আয়, শিক্ষা, কাজের ধরন ও ভ্রমণের উদ্দেশ্য বিচার করবেন। তবে জরুরি মানবিক কারণ বা সরকারি কর্মকর্তার ভ্রমণের ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে।

    স্টেট ডিপার্টমেন্ট অনুমান করছে, এই এক বছরের পাইলট প্রোগ্রামে প্রায় ২,০০০ আবেদনকারীকে বন্ড দিতে হতে পারে। গড় হিসেবে যদি প্রতি বন্ড হয় ১০,০০০ ডলার, তাহলে মোট জামানতের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ডলার।

    ২০২০ সালেও ট্রাম্প প্রশাসন এই ধরনের একটি ভিসা বন্ড প্রোগ্রাম চালু করেছিল। তবে তখন কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণ এতটাই কমে যায় যে প্রকল্পটি বাস্তবে খুব একটা চালু হয়নি।

    স্টেট ডিপার্টমেন্ট অতীতে এই বন্ড ব্যবস্থাকে “জটিল ও বিভ্রান্তিকর” হিসেবে আখ্যা দিয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগে এই নীতির কার্যকারিতা নিয়ে যথেষ্ট তথ্য বা উদাহরণ না থাকলেও, এখন সময় এসেছে এটি পরীক্ষা করে দেখার।

    কেন এই পদক্ষেপ?

    কারণটা স্পষ্ট—ভিসা ওভারস্টে।
    যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের একটি বড় অংশ আসলে সীমান্ত ডিঙিয়ে আসেননি। বরং তাঁরা বৈধ ভিসা নিয়ে এসেছেন, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেছেন।

    ২০২৩ সালে DHS (Department of Homeland Security) জানিয়েছে, সে বছরে প্রায় ৪০০,০০০ ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি। অর্থাৎ প্রতি ১০০ জনে ১ জনের বেশি ‘ওভারস্টে’ করেছেন।

    এমনকি ২০০২ সালের একটি সরকারি গবেষণায় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রায় ৪১ শতাংশই ছিলেন ভিসা ওভারস্টেয়ার।

    ২০২৩ সালের ওভারস্টে রিপোর্ট অনুযায়ী, আফ্রিকার অনেক দেশ, হাইতি, লাওস, মিয়ানমার, ইয়েমেন—সবগুলোই B-1 এবং B-2 ভিসায় উচ্চ হারে ওভারস্টে করেছে।

    সেইসঙ্গে এমন দেশগুলোকেও নজরে রাখা হচ্ছে, যারা “সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট” প্রোগ্রামের মাধ্যমে বিদেশিদের বিনিয়োগের বদলে নাগরিকত্ব দিচ্ছে। এর মধ্যে আছে: অ্যান্টিগুয়া ও বারবুডা, অস্ট্রিয়া, জর্ডান, সেন্ট লুসিয়া এবং তুরস্ক।

    বিশ্বের অনেক দেশই ভিসা দেওয়ার সময় ব্যাংক ব্যালেন্স বা স্পনসরশিপ প্রমাণ চায়। তবে রিফান্ডযোগ্য বন্ড চাওয়ার নজির খুব বেশি নেই।
    নিউজিল্যান্ড একসময় এমন ব্যবস্থা চালু করেছিল, কিন্তু এখন আর নেই।
    যুক্তরাজ্য ২০১৩ সালে ভারতের মতো কিছু ‘ঝুঁকিপূর্ণ’ দেশের জন্য এই পদ্ধতি চালু করতে চেয়েছিল, কিন্তু বিতর্কের মুখে দ্রুত তা বন্ধ করে দেয়।

    ট্রাম্পের এই ভিসা বন্ড নীতি অভিবাসন ব্যবস্থা কঠোর করার আরেকটি প্রয়াস। একদিকে এটি মার্কিন প্রশাসনের ‘নিরাপত্তা ও নিয়ন্ত্রণ’ নীতিকে মজবুত করতে পারে, অন্যদিকে অনেক ভ্রমণপ্রত্যাশীর জন্য এটি হবে একটি বড় আর্থিক চাপ।

    কে ভিসা পাবে, কে পাবে না—তা নির্ভর করবে কনস্যুলার অফিসারের হাতে। আর এই অনিশ্চয়তা আরও একবার অভিবাসনের স্বপ্নে ছাই ফেলতে পারে অনেকের জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.