Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণের ১৫০০ কোটি টাকা শোধ করলো ইসলামী ব্যাংক
    অর্থনীতি

    ঋণের ১৫০০ কোটি টাকা শোধ করলো ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমানতে প্রবৃদ্ধি ও গ্রাহকদের আস্থা ফিরে আসায় জুন ও জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ১ হাজার ৫০৮ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

    গত সরকারের আমলে বেনামি ও ভুয়া নামে ঋণ বিতরণের কারণে ব্যাংকটি বাধ্যতামূলক নগদ জমা (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) বজায় রাখতে ব্যর্থ হয়। তখন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে ২ হাজার ৩০৮ কোটি টাকার জরুরি ডিমান্ড লোন দেয়। এই ঋণের মধ্যে ইসলামী ব্যাংক জুনে ৮০৮ কোটি এবং ৩১ জুলাই আরও ৭০০ কোটি টাকা পরিশোধ করেছে। ফলে বর্তমানে ব্যাংকটির বকেয়া ঋণ দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।

    সিআরআর হলো গ্রাহকের আমানতের একটি নির্ধারিত অংশ, যা ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ না করে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে বাধ্য। বর্তমানে দেশে প্রচলিত ও শরিয়াহভিত্তিক উভয় ধরনের ব্যাংকের জন্য মোট আমানতের ৪ শতাংশ সিআরআর হিসেবে রাখার বিধান রয়েছে।

    ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান  বলেন, ‘গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের সময় আমাদের সিআরআর ঘাটতি ছিল ২ হাজার ৩০৮ কোটি টাকা। তখন পুরো অর্থই বাংলাদেশ ব্যাংক আমাদের ডিমান্ড লোন হিসেবে দেয়। এখন পর্যন্ত আমরা ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’

    অনেক ব্যাংক এখনও সংকটে থাকলেও ইসলামী ব্যাংক কীভাবে ঘুরে দাঁড়াল—এমন প্রশ্নে তিনি জানান, ‘আমানত বাড়ছে, প্রবৃদ্ধিও ভালো। গত সাত মাসে নিট আমানতে প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি হয়েছে। গ্রাহকদের আস্থাও অনেক বেড়েছে। তাই এখন আমরা সিআরআর ও স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) বজায় রাখতে পারছি।’

    আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশাবাদও ব্যক্ত করেন তিনি। বলেন, ‘গত এক বছরে ব্যাংক খাতে সুশাসন, জন-আস্থা ও অন্যান্য সূচকে উন্নতি হয়েছে। ফলে আমানতের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ঋণের পুরো অর্থই ফেরত দিতে পারব।’

    বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে। গত এক বছরে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করা হয়। জুলাইয়ে পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এরপর গত সপ্তাহে মো. ওমর ফারুক খান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এবং জুবাইদুর রহমান হন নতুন চেয়ারম্যান।

    ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। এরপর ওই গ্রুপকে নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়। এতে দেশের একসময়ের সবচেয়ে স্থিতিশীল ব্যাংকটির আর্থিক ভিত দুর্বল হয়ে পড়ে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করেন। এতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে ব্যাংকটি বেরিয়ে আসে।

    একাধিকবার গণমাধ্যমে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকসহ যেসব শরিয়াহভিত্তিক ব্যাংকে এস আলমের প্রভাব ছিল, সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.