Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সঞ্চয়পত্রে ধীরগতি, বিল-বন্ডে বিনিয়োগ পাঁচগুণ বেশি
    অর্থনীতি

    সঞ্চয়পত্রে ধীরগতি, বিল-বন্ডে বিনিয়োগ পাঁচগুণ বেশি

    মনিরুজ্জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সঞ্চয়পত্রের সুদহার নিয়ে বিভ্রান্তি, নিয়মের জটিলতা ও ব্যাংক ও সরকারি ট্রেজারি বন্ডে উচ্চ সুদের হার। ফলে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগে মানুষের আগ্রহ কমছে, আর বিপরীতে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ দ্রুত বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন শেষে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি, করপোরেট, প্রভিডেন্ট ও  পেনশন ফান্ডের বিনিয়োগ দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৫৯ কোটি টাকায়। ২০২৩ সালের জুন শেষে এই অঙ্ক ছিল মাত্র ২৩ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র দুই বছরে প্রায় পাঁচগুণ বেড়েছে এ খাতে বিনিয়োগ।

    অন্যদিকে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যে দেখা যায়, টানা তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমছে। ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি কমেছে ৬ হাজার ৬৩ কোটি টাকা। এ নিয়ে সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকায়। আগের দুই অর্থবছরে যথাক্রমে ২১ হাজার ১২৪ কোটি ও ৩ হাজার ২৯৬ কোটি টাকা কমে গিয়েছিল নিট বিক্রির পরিমাণ।

    একসময় বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ছিল সরকারের নির্ভরযোগ্য উৎস। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের ১৫ হাজার ৪০০ কোটি টাকার চেয়ে কম। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর পর সঞ্চয়পত্র কেনা কঠিন হয়ে গেছে। একই নামে বড় অঙ্কে কেনা সম্ভব নয়, এক লাখ টাকার বেশি বিনিয়োগে বাধ্যতামূলক হয়েছে টিআইএন।

    এছাড়া প্রতি ছয় মাস অন্তর সুদহার পরিবর্তনের নিয়ম চালু হয়েছে। সর্বশেষ জুলাইয়ে ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমেছে। বর্তমানে সাড়ে সাত লাখ টাকার বেশি ও কম বিনিয়োগে আলাদা সুদহার প্রযোজ্য হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের কাছে জটিল মনে হচ্ছে।

    এই অবস্থায় অনেকেই ঝুঁকছেন ট্রেজারি বিল ও বন্ডের দিকে। সেখানে এখন ১২ শতাংশ পর্যন্ত সুদ মিলছে, যা করমুক্ত ও নিরাপদ। সময়মতো মুনাফা পাওয়ার নিশ্চয়তা ও সেকেন্ডারি মার্কেটে বিক্রির সুযোগ থাকায় এটি এখন ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় খাতে পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.