Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর শাটডাউনে ব্যবসায়িক ক্ষতির হিসাব চাইল সরকার
    অর্থনীতি

    এনবিআর শাটডাউনে ব্যবসায়িক ক্ষতির হিসাব চাইল সরকার

    সিভি ডেস্কআগস্ট 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজস্স্কার ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণের দাবিতে গত ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যবসায়িক পরিসরে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণে মাঠে নেমেছে সরকার। এ লক্ষ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর কাছে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

    ৬ আগস্ট এফবিসিসিআই সভাপতি বরাবর পাঠানো চিঠিতে যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলাম ব্যবসা খাতভিত্তিক চারটি গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছেন—সংগঠনের নাম, ব্যবসার ধরন, ক্ষতির প্রকৃতি ও বিবরণ এবং ক্ষতির আর্থিক পরিমাণ। এসব তথ্য ২১ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

    একই ধরনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন খাতভিত্তিক ব্যবসায়িক সংগঠন, চেম্বার অব কমার্স, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানি গ্রুপ এবং দেশের বিভিন্ন স্থলবন্দর ও শুল্ক স্টেশনেও।

    সরকার এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে, যার আহ্বায়ক করা হয়েছে যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলামকে। ৪ আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সব খাত থেকে তথ্য সংগ্রহ করে ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

    কমিটি ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসসহ বিভিন্ন দপ্তরে শাটডাউনের কারণে রাজস্ব আহরণে যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করবে। এছাড়াও দুই মাসব্যাপী চলা আন্দোলনের প্রভাবে শুল্কায়ন প্রক্রিয়া, আমদানি-রপ্তানি, উৎপাদন, শিল্প, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হবে।

    এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, মে ও জুন মাসজুড়ে রাজস্ব নীতি ও ‘রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এর ফলে শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

    বিশেষ করে আমদানিকারকরা কাঁচামাল ও প্রস্তুত পণ্য বন্দরে আটকে পড়ায় সময়মতো খালাস করতে পারেননি এবং রপ্তানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে ব্যর্থ হয়েছেন। এতে দেশের রপ্তানি প্রবাহে ছন্দপতন ঘটে এবং সরকারের রাজস্ব সংগ্রহেও নেতিবাচক প্রভাব পড়ে।

    প্রসঙ্গত, গত ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—গঠনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরোধিতায় মে মাসজুড়ে এনবিআর কর্মকর্তারা টানা ১৪ দিনের কর্মসূচি পালন করেন, যা বাজেট ঘোষণার আগে সরকারের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত হয়। তবে জুন মাসের শেষ সপ্তাহে আন্দোলন ফের শুরু হলে ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় তা প্রত্যাহার করা হয়।

    এখন সরকারের লক্ষ্য, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র হাতে নিয়ে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা। সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে, আর এ জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.