Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পিভিসি ব্যাগে প্রবৃদ্ধির পথে বাংলাদেশি প্লাস্টিক শিল্প
    অর্থনীতি

    পিভিসি ব্যাগে প্রবৃদ্ধির পথে বাংলাদেশি প্লাস্টিক শিল্প

    মনিরুজ্জামানআগস্ট 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানিতে ইতিবাচক সূচনা করেছে বাংলাদেশের প্লাস্টিক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ পরিসংখ্যান বলছে, এ মাসে প্লাস্টিকজাত পণ্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। এক মাস আগেও খাতটি ছিল নেতিবাচক ধারায়।

    প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে পিভিসি ব্যাগ, টেবিলওয়্যার ও কিচেনওয়্যার রফতানি। জুলাইয়ে পিভিসি ব্যাগ রফতানি থেকে আয় হয়েছে ৫ দশমিক ৪৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫১ শতাংশ বেশি। বাজার বিশ্লেষকদের মতে, ইউরোপ ও উত্তর আমেরিকায় পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের চাহিদা দ্রুত বাড়ছে। বহু দেশ প্লাস্টিক শপিং ব্যাগ নিষিদ্ধ বা সীমিত করায় বিকল্প হিসেবে উচ্চমানের পিভিসি ব্যাগ বাজারে সাড়া ফেলেছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে দেশের কারখানাগুলো।

    টেবিলওয়্যার ও কিচেনওয়্যার রফতানি থেকেও এসেছে ভালো খবর। জুলাইয়ে আয় হয়েছে ৩ দশমিক ২৬ মিলিয়ন ডলার, যা প্রবৃদ্ধি ২১ দশমিক ১৯ শতাংশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় গৃহস্থালি পণ্যের চাহিদা বাড়ছে। নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে ডিজাইন, রঙ ও প্যাকেজিংয়ে উদ্ভাবন ক্রেতাদের আকৃষ্ট করছে।

    তবে প্লাস্টিক বর্জ্য রফতানিতে বড় ধাক্কা লেগেছে। জুলাইয়ে আয় দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৯ দশমিক ২১ শতাংশ কম। পরিবেশগত নীতিমালা, বর্জ্য আমদানিতে কঠোর বিধিনিষেধ এবং ক্রেতা দেশের নিজস্ব পুনর্ব্যবহার সক্ষমতা বৃদ্ধিই এ পতনের কারণ। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাইয়ে অন্যান্য ক্যাটাগরিতে রফতানি হয়েছে ১১ দশমিক ৮১ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮২ শতাংশ কম।

    বর্তমানে দেশের প্লাস্টিক শিল্পে তিন শতাধিক কোম্পানি রফতানিতে যুক্ত, যার বড় অংশ পিভিসি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, টেবিলওয়্যার ও ইন্ডাস্ট্রিয়াল প্লাস্টিক উৎপাদন করে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলেও উৎপাদন খরচ ও প্রতিযোগিতার চাপ তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

    বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে অবস্থান ধরে রাখতে হলে সস্তা শ্রমের ওপর নির্ভর না করে উচ্চমূল্যের, নান্দনিক ডিজাইনের ও পরিবেশবান্ধব পণ্যে মনোযোগ বাড়াতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আমেরিকার ক্রেতারা এখন কার্বন ফুটপ্রিন্ট হিসাব, টেকসই উৎপাদনের সনদ ও পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের নিশ্চয়তা চান।

    খাতসংশ্লিষ্টরা অভিযোগ করছেন, অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্লাস্টিক খাতের জন্য প্রস্তাবিত অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়নি। তারা বলছেন, উদীয়মান প্লাস্টিক খেলনা শিল্পে কর্মসংস্থান বাড়ছে, অথচ এ খাতে এখনো ৮৭ শতাংশের বেশি শুল্ক-কর রয়েছে। মৌলিক কাঁচামালের ৮০ থেকে ৯০ শতাংশই আমদানি করতে হয় এবং তাতে ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা কমানো জরুরি। বস্ত্র ও পোশাক খাতের মতো এখানে যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে কর-শুল্ক অব্যাহতি চাওয়া হচ্ছে।

    দেশে ছয়-সাত হাজার প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানা থাকলেও বিদ্যুৎ ও জ্বালানির উচ্চমূল্য, সরবরাহ সংকট এবং ব্যাংকের উচ্চ সুদের কারণে গত দেড় বছরে প্রায় ২০ শতাংশ, অর্থাৎ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ কারখানা বন্ধ হয়েছে বা বন্ধের পথে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.