ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। নতুন এই কার্ডের মাধ্যমে ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট , ফরেন কারেন্সি কারেন্ট এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা হিসাবধারীরা দেশ ও বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
এছাড়া মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মাস্টারকার্ডের পরিচালক সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানকালে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

