বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চীন থেকে দুটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যয় ধরা হয়েছে ৯৪৭ কোটি ৭০ লাখ টাকা। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সভায় টেন্ডার মূল্যায়ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে চীনের একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বা সমপরিমাণ ৯৪৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি জাহাজ কেনার প্রস্তাব পাস হয়। পুরো অর্থই বিএসসি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে।
প্রস্তাবটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শক কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন মিললে জাহাজগুলো বিএসসির বহরে যুক্ত হবে। এতে প্রতিষ্ঠানের পরিবহন সক্ষমতা ও বহরের আধুনিকীকরণে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

