Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের কসমেটিকস কাঁচামালের ৯০% আমদানিনির্ভর
    অর্থনীতি

    দেশের কসমেটিকস কাঁচামালের ৯০% আমদানিনির্ভর

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 10, 2025আগস্ট 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে কসমেটিকস, টয়লেট্রিজ ও পারসোনাল কেয়ার পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে বাজারের আকার ৩৫ হাজার কোটি টাকার বেশি। তবে উদ্যোক্তাদের মতে, এর ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর হওয়ায় খাতটি অনিশ্চয়তার মুখে রয়েছে।

    রাজধানীর কুড়িলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ও সবচেয়ে বড় কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয় গত শুক্রবার (৮ আগস্ট)। উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক।গতকাল শনিবার  শেষ হয় প্রদর্শনী।

    এতে কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্র্যান্ড ও প্রস্তুতকারক অংশ নেয়। পৃষ্ঠপোষকতা করে কোরিয়ার দূতাবাস, কেওটিআরএ, ডিআইটিপি থাইল্যান্ড, স্কয়ার টয়লেট্রিজ, কিউট ও ইঞ্জিনিয়াস রিসোর্সেস। স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “খাতটির প্রবৃদ্ধি ডাবল ডিজিটে হলেও কাঁচামাল আমদানিনির্ভরতা উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি করছে।”

    কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক জানান, ২০২৪ সালে কোরিয়া ১০ বিলিয়ন ডলারের বেশি কসমেটিকস রপ্তানি করেছে। বাংলাদেশে ‘কে-বিউটি’ পণ্যের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই প্রদর্শনী দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও যৌথ বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করবে।

    আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবালের সিইও এসএম ফয়সাল মুনিম বলেন, “প্রথম আয়োজনেই দেশি-বিদেশি কোম্পানির বিপুল সাড়া মিলেছে। আমরা আশা করছি, এ খাতে বড় বিদেশি বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।” প্রদর্শনীতে ছিল শতাধিক স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও নেটওয়ার্কিং সেশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিটিভির আয়-ব্যয়ে ভয়াবহ ঘাটতি

    জুন 22, 2026
    অর্থনীতি

    দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

    জুন 22, 2026
    অর্থনীতি

    তরুণদের জন্য কর্মসংস্থানের বাজেট—সংকট কতটা কাটবে?

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.