Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের এক বছরে সাশ্রয় ১৪ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের এক বছরে সাশ্রয় ১৪ হাজার কোটি টাকা

    সিভি ডেস্কUpdated:আগস্ট 12, 2025আগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যুৎ ও জ্বালানি খাতে একের পর এক খরচ সাশ্রয়ী পদক্ষেপের ফলে গত এক বছরে ১৪ হাজার ১৩১ কোটি ৮১ লাখ টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার।

    জ্বালানি বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর সরকার আইন সংশোধন, কনসোর্টিয়াম গঠন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকারি অর্থ সাশ্রয়ে বড় ধরনের উদ্যোগ নেয়।

    ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিলের পর ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুসরণ করে ২৩টি সংস্থার মাধ্যমে ৪৯ কার্গো জ্বালানি কম দামে ক্রয় করা হয়। এতে সাশ্রয় হয় ৩০২ কোটি ৭০ লাখ টাকা।

    এ ছাড়া ১৭ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য গত ২২ জুলাই পেট্রোবাংলা ও ওমানভিত্তিক ওকিউ ট্রেডিং লিমিটেডের মধ্যে স্বল্পমেয়াদি চুক্তি হয়। এতে ৩০৮ কোটি ১৩ লাখ টাকা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

    দেশীয় ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে গঠিত কনসোর্টিয়াম বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সুবিধার আওতায় নন-ফান্ডেড ও ফান্ডেড সহায়তা দেবে। চলতি বছরের নভেম্বর থেকে এটি কার্যকর হবে। ২০২৭ সালে সুবিধার পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়াবে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারে। সাত বছরের মধ্যে এ উদ্যোগে সাশ্রয় হবে ২ হাজার ৭৭২ কোটি টাকা।

    ২০২৪-২৫ অর্থবছরে সরকার টু সরকার আলোচনা এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৭ হাজার ৫৪ কোটি টাকা সাশ্রয় করেছে। এপ্রিল থেকে জুনের মধ্যে পাথর ভাঙার বিস্ফোরক ক্রয়েও সাশ্রয় হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা।

    কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং কাফকোর মধ্যে চুক্তির ফলে বছরে ৬৪০ কোটি ৭১ লাখ টাকা রাজস্ব আয় বাড়বে।
    জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিজিটিডিএসএল) এবং লাফার্জহোলসিম বাংলাদেশের চুক্তি থেকে বছরে ৪৬৩ কোটি ২৬ লাখ টাকা অতিরিক্ত আয় হবে।

    ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে একটি রোডম্যাপ চূড়ান্ত হয়। বাস্তবায়নের ফলে সিস্টেম লস কমে গিয়ে ২১৮ কোটি ৯৪ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

    বিইআরসি খুচরা পর্যায়ে গ্যাসের দাম কমিয়ে এবং শিল্প ও ক্যাপটিভ টায়ারের গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে বছরে ৯৮ কোটি ২২ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের পথ তৈরি করেছে।

    বাপেক্স ১৯টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার করে জাতীয় গ্রিডে দৈনিক ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেছে। এতে সাশ্রয় হয়েছে ১ হাজার ৯৪৩ কোটি টাকা। এ ছাড়া ১৫০টি কূপ অনুসন্ধান ও উন্নয়নের পাশাপাশি তিনটি নতুন রিগ কেনার পরিকল্পনা রয়েছে।

    অবকাঠামো প্রকল্পে সাশ্রয়

    • সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) ও ডাবল পাইপলাইন প্রকল্প: ১৯৩ কোটি ২৯ লাখ টাকা সাশ্রয়।
    • চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন: ৪৫ কোটি ১১ লাখ টাকা সাশ্রয়।
    • বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন (সংশোধন-১): ৩১ কোটি ৪ লাখ টাকা সাশ্রয়।
    • গ্যাস স্টেশন স্থাপন ও সংস্কার প্রকল্প (সংশোধন-১): ২৭ কোটি ৬৪ লাখ টাকা সাশ্রয়।
    • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল): ৯ কোটি ৭৫ লাখ টাকা সাশ্রয়।
    • বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস লাইন: ৮ কোটি ২৪ লাখ টাকা সাশ্রয়।

    তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের সাতটি কূপ ওয়ার্কওভার করে ৬ কোটি ৫৫ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

    রংপুর, নীলফামারী, পীরগঞ্জসহ আশপাশ এলাকায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক নির্মাণ থেকে সাশ্রয় ৩ কোটি ৩৪ লাখ টাকা।

    প্রিপেইড মিটার প্রকল্প থেকে সাশ্রয় হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা। ফৌজদারহাট-সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় গ্যাস বিতরণ উন্নয়ন থেকে সাশ্রয় ১ কোটি ৩৩ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.