Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের চার পণ্যে স্থলপথে আমদানি বন্ধ করল ভারত
    অর্থনীতি

    বাংলাদেশের চার পণ্যে স্থলপথে আমদানি বন্ধ করল ভারত

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 12, 2025আগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পাটপণ্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এবার চার ধরনের পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ করেছে দেশটি। তবে মুম্বাইয়ের নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানির সুযোগ থাকছে।

    গতকাল সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় এসেছে— পাটের বস্তা ও ব্যাগ, পাটের ব্লিসড ও আনব্লিসড বোনা কাপড়, এবং পাটের সুতা কর্ডেজ দড়ি। সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিজ্ঞপ্তি জারির দিন থেকেই।

    এর আগে গত ছয় মাসে বাংলাদেশি পণ্যের ওপর চার দফা নিষেধাজ্ঞা দেয় ভারত। ১৭ মে স্থলবন্দর দিয়ে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল এবং ফলের স্বাদযুক্ত কোমল পানীয় আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির সুবিধা বাতিল হয়। ২৭ জুন কাঁচা পাট, পাটের রোল, সুতা এবং বিশেষ ধরনের কাপড় স্থলপথে আমদানি নিষিদ্ধ হয়। নতুন সিদ্ধান্তে আরও চারটি পণ্য যুক্ত হলো, যা পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

    পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, অশুল্ক বাধার আশঙ্কা আগে থেকেই ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরে পলিথিনের বদলে পাটের চাহিদা বাড়ানোর উদ্যোগ চলছে। সাধারণ পাটপণ্য না রপ্তানি করে মূল্য সংযোজিত পণ্য বিশ্বের যেকোনো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ‘সাপে বর’ হতে পারে বলেও তিনি মনে করেন।

    বহুমুখী পাটপণ্য উৎপাদন ও রপ্তানিকারক সংগঠনের সভাপতি রাশেদুল করিম মুন্না বলেন, ভারতীয় আমদানিকারকদের বেশিরভাগই কলকাতাভিত্তিক। স্থলপথে পণ্য পৌঁছানো দু’দেশের জন্যই লাভজনক ছিল। স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সমুদ্রপথে মুম্বাই হয়ে কলকাতায় পণ্য নিতে হয়। এতে পরিবহন ব্যয় স্বাভাবিকের চেয়ে চার গুণ বেড়ে যায়, সময়ও লাগে দ্বিগুণ। নতুন নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হিসেবে ভারতকে ধরে রাখা বাণিজ্যিকভাবে আর সম্ভব হবে না।

    তিনি আরো বলেন, ইউরোপ ও আমেরিকার বাজারে লক্ষ্য রেখে পণ্যে বৈচিত্র্য, মান উন্নয়ন ও মূল্য সংযোজনের পরিকল্পনা নেওয়া গেলে কাঁচা পাট রপ্তানির বাধা দীর্ঘমেয়াদে পাট শিল্পের জন্য সুফল আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.