Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প শুল্কে চীন-ভারতের ক্রেতারা ঝুঁকছেন বাংলাদেশের পোশাক শিল্পে
    অর্থনীতি

    ট্রাম্প শুল্কে চীন-ভারতের ক্রেতারা ঝুঁকছেন বাংলাদেশের পোশাক শিল্পে

    মনিরুজ্জামানআগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পোশাক খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে বড় ধাক্কা ভাবা হচ্ছিল। কিন্তু তা আজ অপ্রত্যাশিত বড় সুযোগে রূপ নিয়েছে। আগে যেসব ক্রেতা চীন ও ভারত থেকে কেনাকাটা করত, তারা এখন বাংলাদেশের সঙ্গে অর্ডার নিয়ে আলোচনা শুরু করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশের পোশাক রপ্তানিতে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেন, তখন রপ্তানিকারকরা বড় ধাক্কা আসবে ভাবেছিলেন। কারণ ভারত ও পাকিস্তানের হার ছিল কম। কিন্তু ১ আগস্টের ঠিক আগে যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে ২০ শতাংশ করে দিল। অন্যদিকে ভারতের শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়। পরে ২৭ আগস্ট থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয় রাশিয়ার তেল কেনার কারণে।

    এই পরিবর্তনে চিত্র বদলে গেল। ভারত, চীন ও মিয়ানমার থেকে অর্ডার দেওয়া ক্রেতারা এখন বাংলাদেশে অর্ডার দিতে আগ্রহী। স্থানীয় পোশাক কারখানাগুলো স্থগিত রাখা সম্প্রসারণ পরিকল্পনা পুনরুজ্জীবিত করছে, বন্ধ কারখানা খুলছে, নতুন বিনিয়োগের কথা ভাবছে।

    শুধু দেশীয় প্রতিষ্ঠান নয়, বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হচ্ছেন। বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশকে নতুন উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করছেন। ট্রাম্পের শুল্ক যা হুমকি ছিল, তা এখন বড় বাণিজ্যিক সুযোগে রূপ নিয়েছে। স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ জানান, তাদের কারখানায় আমেরিকান বায়ারদের অর্ডার বেড়েছে। গত বছর ৩ লাখ ডাউন জ্যাকেট রপ্তানি করেছিল তারা, এবার সেই ক্রেতা ৫ লাখ পিস নিতে চাচ্ছে। আরেক ক্রেতা অর্ডার বাড়ানোর কথা বলছে ৬০ হাজার থেকে ১.৫ লাখ পিসে। তিনি বলেন, “কারখানার সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি আমদানি করতে হবে। আমাদের ৩০টি প্রোডাকশন লাইন আছে, যা ৪৫টিতে উন্নীত হবে।”

    অনন্ত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান বাবলু বলেন, “ডিসেম্বর পর্যন্ত অর্ডার নিশ্চিত। সম্প্রতি মার্কিন ক্রেতাদের প্রতিনিধি এসেছিল, কিন্তু স্থান সংকটের কারণে অর্ডার নিতে পারিনি।”

    বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি বাবলু জানান, ক্রেতারা ফ্রি ক্যাপাসিটির কারখানা খুঁজছেন। “আমরা প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন ওয়াশিং প্ল্যান্ট শুরু করেছি।” তিনি বলেন, “আমেরিকার শুল্ক ভারত, চীন ও মিয়ানমারের চেয়ে বেশি হওয়ায় ওই দেশগুলোর অর্ডার বাংলাদেশে আসবে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার সক্ষমতা সীমিত, তাই দ্রুত সম্প্রসারণ করতে পারবে না।”

    শুধু পোশাক নয়, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পেও নতুন বিনিয়োগের প্রস্তুতি চলছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “এখন বিনিয়োগের সেরা সময়।” তবে ২০২২ থেকে ২০২৩ সালে গ্যাস সংকটসহ নানা কারণে কিছু বিনিয়োগকারীরা সরে গিয়েছিলেন। প্রকৃত বিনিয়োগের পরিমাণ জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ক্যাপিটাল মেশিনারি আমদানি ২৫.৪১ শতাংশ কমেছে।

    রাসেল জানান, মোট বিনিয়োগ প্রায় ৭৫ বিলিয়ন ডলার হলেও বড় গার্মেন্টস গ্রুপরা সম্প্রতি সক্ষমতা বাড়িয়েছে। একই সময়ে কিছু বড় কোম্পানিও বাজার ছেড়ে গেছে। বিজিএমইএ’র এক কর্মকর্তা বলেন, হা-মীম গ্রুপ, নিউ এজ গ্রুপ, ডেকো, প্যাসিফিক ও স্প্যারো গ্রুপ সাম্প্রতিককালে সক্ষমতা বৃদ্ধি করেছে। উদ্যোক্তারা মনে করছেন, চাহিদা বাড়ার এ সময়টাই সেরা সুযোগ। যুক্তরাষ্ট্রের বড় বায়ার যেমন ওয়ালমার্ট, গ্যাপ ইনক ও ইউরোপীয় ব্র্যান্ড বার্সকার বাংলাদেশে অর্ডার বাড়ানোর পরিকল্পনা করেছে বলে জানা গেছে। তবে প্রকাশের সময় পর্যন্ত তাদের থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি।

    চীনা বিনিয়োগকারীরাও এই সুযোগ কাজে লাগাচ্ছেন। তারা নতুন বিনিয়োগ, কারখানা ভাড়া নেয়া এবং বিদ্যমান বন্ধ কারখানা কাজে লাগাতে আগ্রহী। এক নিটওয়্যার কারখানা মালিক জানান, তিনি একটি কারখানা চীনা উদ্যোক্তাদের ভাড়া দিয়েছেন। তারা আরেকটি কারখানা ভাড়া নিতে চাচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলেন, চীনা বিনিয়োগকারীরা রেডি-টু-ইউজ কিন্তু বন্ধ কারখানা কিনতেও আগ্রহী। চীনা বায়িং হাউসগুলো ফ্রি অব চার্জ (এফওসি) ব্যবসায়িক মডেলেও কাজ করছে। এতে কাঁচামাল ও খরচ বায়ার বহন করে, কারখানা শুধু উৎপাদন করে। ফলে ঝুঁকি কমলেও লাভ কম। ফকির ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ জানান, অনেক কারখানা এফওসি ভিত্তিক অর্ডার নিচ্ছে, তবে তাদের কাছে যথেষ্ট অর্ডার থাকায় তারা নেয় না।

    বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, গত দুই বছরে ১৯১টি কারখানা বন্ধ হয়েছে, বেশিরভাগই ছোট। একই সময়ে প্রায় ১০০টি নতুন কারখানা চালু হয়েছে। বড় কারখানায় ১৫ হাজার শ্রমিকও ছিল। নেতারা বলছেন, বাজার উন্নত হলে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু হতে পারে। ইনামুল হক খান বাবলু বলেন, “অর্ডার বাড়ায় বন্ধ কারখানা পুনরুজ্জীবিত হবে। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।”

    গাজীপুরের টঙ্গীতে ৯ মাস আগে ১০০ জন কর্মীর জ্যাকস সোয়েটার লিমিটেড বন্ধ হয়। এখন ব্যবসা চালুর চেষ্টা চলছে। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “পৈতৃক জমি বিক্রি করে পুনরায় শুরু করার চেষ্টা করছি।” তবে ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। যেসব দেশ মার্কিন বাজার হারাবে, তারা ইউরোপের বাজারে তীব্র লড়াই করবে। এতে দাম কমে বাংলাদেশের জন্য চাপ সৃষ্টি হতে পারে।

    জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক রাশেদ মোশাররফ বলেন, “মার্কিন বাজার সংকুচিত হলে চীন ও ভারতের রপ্তানিকারকরা ইউরোপে ঝুঁকবে। এতে দাম কমবে, যা ক্ষতির কারণ হবে।” তিনি আরও বলেন, “চীন ও ভারত যে ধরনের পণ্য তৈরি করছে, বাংলাদেশকে সেগুলো বানাতে অন্তত এক বছর সময় লাগবে।” বর্তমানে বাংলাদেশের রপ্তানির অর্ধেকের বেশি ইউরোপে যায়। যুক্তরাষ্ট্রের অংশ ২০ শতাংশের কম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.