Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকে টাকা তুলতে গেলে নিত্য নতুন অজুহাত
    অর্থনীতি

    ব্যাংকে টাকা তুলতে গেলে নিত্য নতুন অজুহাত

    মনিরুজ্জামানআগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অনেক গ্রাহক এখন ব্যাংকে টাকা রাখতে পারলেও সঞ্চয় তোলায় মারাত্মক সমস্যার মুখে। ব্যাংকে টাকা তুলতে গেলে নানা অজুহাত, টালবাহানা ও সময়সাপেক্ষ ঢিলেঢালা প্রক্রিয়া। বিশেষ করে দুর্বল ও ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত ব্যাংকগুলোতে এই অবস্থা বেশি স্পষ্ট। এসব ব্যাংক সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা পেলেও গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। ফলে গ্রাহকদের দীর্ঘ দিনের অপেক্ষা ও বিশ্বাস ভেঙে যাচ্ছে। এই সংকট শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার ব্যাংকেও একই রকম।

    ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আর্থিক খাত স্থিতিশীল করতে কঠোর পদক্ষেপ নেয়। দুর্বল ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। প্রায় ৫২ হাজার কোটি টাকা ছাপিয়ে এসব ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়। ছোট আমানতকারীরা কিছু টাকা তুলতে পেরেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া এখনও অনেকের কাছে দুঃস্বপ্ন।

    অনেকে মাসে মাত্র পাঁচ হাজার টাকা তুলতে পারছেন। শাখা ম্যানেজাররা গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন। কক্সবাজারের মহেশখালীর শিউলি বেগম তার পালিত হাঁস-মুরগি বিক্রি করে ইউনিয়ন ব্যাংকে লাখ খানেক টাকা জমিয়েছিলেন। অসুস্থ শরীর নিয়ে টাকা তুলতে গেলে জানতে পারেন ব্যাংকে টাকা নেই। বহু অনুরোধের পর মাত্র পাঁচ হাজার টাকা দিতে চেয়েছে ব্যাংক, তা-ও দুই সপ্তাহ পরে।

    স্কুল শিক্ষক রফিক মিয়া এক লাখ ২৭ হাজার টাকা তুলতে ১৮ বার ব্যাংকে গেলেও হাতে পাননি এক হাজার টাকাও। এই অভিজ্ঞতা এখন গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের লাখো গ্রাহকের দৈনন্দিন বাস্তবতা।

    ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের পর এসব ব্যাংকে আমানত তোলার চাপ বেড়ে গিয়েছিল। এখনো তা সামলাতে পারেনি ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে টাকা পাচ্ছেন না। বরং বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম ও কক্সবাজারেও তারল্য সংকট তীব্র। বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ধার নিয়েও সমস্যার সমাধান হয়নি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, কর্মকর্তাদের অসহযোগিতা, নানা অজুহাত—এগুলো এখন নিয়মিত ছবি। জরুরি প্রয়োজনেও টাকা না পেয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

    ফেনীর সোহাগ আহমেদ পাঁচ বছর ধরে মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করেছিলেন। ২০২৪ সালের জুনে মেয়ের বিয়ে ঠিক হলেও ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করতে না পেরে বিয়ে আটকে গেছে। তিনি নানা প্রচেষ্টা করেও পুরো টাকা পাননি। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণে ধৈর্য ধরেছেন। এক বছর পার হলেও টাকা না পেয়ে দিশাহারা।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক ও এনজিও কর্মী রাবেয়া খানম বলেন, প্রকল্পের টাকা ব্যাংকে জমা থাকলেও উত্তোলন করতে গেলে ‘টাকা নেই’ শুনতে হয়। এতে আর্থিক ও সামাজিকভাবে তারা হেনস্তার শিকার হচ্ছেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের চরফ্যাশন শাখার গ্রাহক রাকিবুল ইসলাম ১২ লাখ টাকা থাকা সত্ত্বেও মাসে মাত্র পাঁচ হাজার টাকা তুলতে পারেন। ঘর তৈরি ও বিয়ের জন্য জরুরি টাকা পেতে না পারায় হতাশ।

    চট্টগ্রামের জিইসি মোড়, আগ্রাবাদ, চকবাজার ও খাতুনগঞ্জ শাখাগুলোতেও গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা চেক হাতে দাঁড়িয়ে থাকেন। কিন্তু বড় অঙ্কের চেকধারীদের নিরাপত্তারক্ষীরা প্রবেশ দেয় না। জেলার উপজেলা শাখাগুলোতেও একই রকম সমস্যা। এক ব্যবসায়ী আমজাদ আলী বলেন, ‘৫০ হাজার টাকার চেক দিলে হাতে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কর্মীদের বেতন দিতে পারছি না।’

    সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। চিকিৎসা, শিক্ষাব্যয়, ব্যবসায় জরুরি টাকা না পেয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডা বাড়ছে। কিছু শাখায় গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতিও হয়েছে। ইউনিয়ন ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক বললেন, ‘প্রতিদিন মাত্র এক লাখ টাকা দেওয়া হয়, এ টাকা দিয়ে গ্রাহক সামাল দেয়া মুশকিল।’

    বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও মার্জারের দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরছে না। বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে সমস্যা সমাধানের কাজ করছে, তবে স্বাভাবিক অবস্থা ফেরাতে সময় লাগবে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বহীনতার কারণে এক বছর পার হলেও ব্যাংকের লেনদেনের স্বাভাবিকতা ফেরেনি। তাই ‘ব্যাংকে টাকা রাখা নিরাপদ কি না’ প্রশ্ন উঠেছে।

    বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো মার্জার বিষয়ে কঠোর। মুখে কিছু বললেই বা অযৌক্তিক আবদানে মার্জার থামানো যাবে না বলে জানিয়েছে। যারা আর্থিক সূচকে উন্নতি করতে পারবে না, তাদের বাধ্যতামূলক মার্জার করা হবে। ধার পরিশোধে ব্যর্থ ব্যাংকগুলোকে আর তারল্য সহায়তা দেয়া হবে না।

    মার্জ হতে যাওয়া পাঁচ ব্যাংকের মোট আমানত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ কোটি টাকা। ঋণ এক লাখ ৯০ হাজার ৪৮৪ কোটি, যার ৭৭ শতাংশ খেলাপি। মূলধন ঘাটতি ৪৫ হাজার ২০৩ কোটি। গ্রাহকসংখ্যা ৯২ লাখ, কর্মকর্তা-কর্মচারী ১৫ হাজারের বেশি।

    এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের ব্যাংক থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করছি। বড় করপোরেটদের বুঝিয়ে-শুনিয়ে রাখছি।’

    সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ম্যানেজার তহুরুল হক বলেন, ‘আমাদের কিছু শাখায় সমস্যা হলেও দিলকুশা শাখা থেকে কেউ ফেরত যায় না। গ্রাহক সন্তুষ্টির চেষ্টা করছি। নতুন উদ্যোগ মার্জার নিয়ে অস্থিরতা আছে, আশা করি দ্রুত ঠিক হবে।’

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বর্তমানে ব্যাংকে জমা থাকা টাকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই—বাংলাদেশ ব্যাংকের এই বার্তা গ্রাহকদের কাছে পরিহাসের মতো। সঞ্চয় এখন ব্যাংকের ভেতরে ‘বন্দি’।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.