Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাঁঠাল-বিটরুটসহ ১০ ফসলে মিলবে কৃষিঋণ
    অর্থনীতি

    কাঁঠাল-বিটরুটসহ ১০ ফসলে মিলবে কৃষিঋণ

    মনিরুজ্জামানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের কৃষি খাতে বৈচিত্র্য ও উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় প্রথমবারের মতো খিরা, কচুর লতি, কাঁঠাল, বিটরুট, কালোজিরা, বস্তায় আদা, রসুন, হলুদ ও খেজুরের গুড় উৎপাদনকে ঋণের আওতায় আনা হয়েছে।

    গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) নতুন অর্থবছরের জন্য এই নীতিমালা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগের পরিচালক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ব্যাংকের মতে, এসব ফসল চাষে ঋণ সুবিধা চালু হলে কৃষকের আয় বাড়বে, কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে এবং দেশীয় চাহিদা পূরণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমবে।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কৃষকদের সহায়তা বাড়াতে হবে এবং ঋণপ্রাপ্তি সহজ করতে হবে। অনেক কৃষকের ব্যাংক ঋণে প্রবেশাধিকার নেই—এটি বড় সমস্যা। পাশাপাশি প্রকৃত কৃষকের হাতে ঋণ পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ আছে, তাই দালালদের মাধ্যমে ঋণ বিতরণ ঠেকাতে নজরদারি বাড়ানো জরুরি।

    তিনি আরো বলেন, কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণে বড় ভাবতে হবে। কম লক্ষ্য নিয়ে শতভাগ অর্জনের চেয়ে উচ্চ লক্ষ্য ধরে ঋণপ্রবাহ বাড়ানো বেশি কার্যকর। ছোট কৃষি উদ্যোক্তাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে উৎসাহিত করতে হবে, যাতে সবাই লাভবান হয়। তবে বড় উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্ররা পিছিয়ে পড়ে, তাই প্রয়োজনে ব্যাংকগুলো মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারে। মূল লক্ষ্য হলো কৃষি ঋণের পরিধি ও কার্যকারিতা বাড়ানো।

    বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরে কৃষকদের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ বরাদ্দ করেছে, যা গত অর্থবছরের চেয়ে ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত বছর লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা, তবে তা পূর্ণ অর্জিত হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.