Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সুযোগ পেলো ৩০০ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সুযোগ পেলো ৩০০ প্রতিষ্ঠান

    মনিরুজ্জামানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক দেশের প্রায় ৩০০ কোম্পানির জন্য ঋণ পুনঃতফসিলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে দেশের কিছু বড় করপোরেট খেলাপিও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ শোধ করতে পারবে। থাকবে কম অগ্রিম পরিশোধ ও সর্বোচ্চ তিন বছরের গ্রেস পিরিয়ড।

    এই সিদ্ধান্তে ব্যাংকার ও অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন, এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ তৈরি করবে। তবে এতে ব্যাংকের নগদ প্রবাহ ব্যবস্থাপনা সরাসরি উন্নত হবে না। অনেকেই বলছেন, ডলারের দাম বৃদ্ধি ও সুদের হার বাড়ার মতো কারণ কোম্পানিগুলোর খেলাপির পেছনে ভূমিকা রেখেছে, তাই তাদের পুনরুদ্ধারের সুযোগ দেওয়া উচিত। তবে সতর্ক করে দেওয়া হয়েছে—অতীতের এমন উদ্যোগগুলো অনেক সময়েই কাঙ্ক্ষিত ফল আনেনি।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিশেষজ্ঞ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “আমরা প্রায় ৩০০ প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল অনুমোদন দিয়েছি। অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক কারণে গত ১৬-১৭ বছর সঠিকভাবে ব্যবসা করতে পারেনি, যার ফলে ঋণ খেলাপি হয়েছে।” তিনি আরো বলেন, ঋণ পরিশোধের মেয়াদ, অগ্রিম অর্থ ও গ্রেস পিরিয়ড ব্যাংক ও ঋণগ্রহীতার পারস্পরিক সমঝোতায় ঠিক হয়েছে। এতে ব্যাংকের প্রভিশনিং কমবে, গ্রাহকও উপকৃত হবে।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, “আগের মতো পদ্ধতি হলে ইতিবাচক ফল আসবে না। বাংলাদেশ ব্যাংক কি কখনো পুনঃতফসিল করা ঋণের কার্যকারিতা নিয়ে ফরেনসিক করেছে? এই মডেল তো আগে ব্যর্থ প্রমাণিত হয়েছে।”

    তিনি আরো বলেন, নতুন মডেলে ঋণগ্রহীতার উচ্চতর দায়বদ্ধতা ও নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। ঋণ পরিশোধে সাফল্যের জন্য ঋণগ্রহীতার অব্যবহৃত ব্যবসা ও ব্যক্তিগত সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করতে হবে। সীমিত দায়বদ্ধতার ধারা যেন বাধা না হয়। রুমি আলী যোগ করেন, “বাংলাদেশ ব্যাংক যেন এই পুনঃতফসিলকৃত ঋণগুলো নিবিড়ভাবে মনিটর করে। অতীতের ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়।”

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইদ মাহবুবুর রহমান জানান, অডিট ফার্মের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে। এখন ব্যাংকগুলো নির্দেশিকা মেনে পুনঃতফসিলের সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, এতে ব্যাংকের নগদ প্রবাহে প্রভাব পড়তে পারে। যেখানে আগে তিন বছরে বড় অংশের টাকা ফেরত পাওয়ার আশা ছিল, এখন তা দশ বছর পর্যন্ত সময় নিতে পারে।

    পূর্ববর্তী সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, “আগের সরকার নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে ঋণ পুনঃতফসিলের সার্কুলার দিত, ফলে অন্যরাও উপকৃত হতো। এবার বাংলাদেশ ব্যাংক অডিটের মাধ্যমে সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছে।”

    সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, অডিট রিপোর্টে আস্থা রেখেই বাংলাদেশ ব্যাংক ছাড় দিয়েছে, যাতে কিছুটা হলেও ঋণ ফেরতের সম্ভাবনা বাড়ে। তিনি বলেন, “আমার মনে হয়, বাংলাদেশ ব্যাংক খেলাপিদের কঠোর পদক্ষেপের আগে নিয়মিত হতে একটা সুযোগ দিতে চায়।”

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি সতর্ক করে বলেন, এতে কাগজে কলমে খেলাপি ঋণ কমলেও প্রকৃত চিত্র অপরিবর্তিত থাকতে পারে। তাঁর ভাষায়, “আমাদের অভিজ্ঞতা বলে, যারা এই সুবিধা পায় তারা অনেক সময় ঋণ ঠিকমতো শোধ করে না।” তিনি জোর দিয়ে বলেন, ঋণ পুনঃতফসিলের উদ্দেশ্য সৎ হতে হবে এবং এটি যেন সবক্ষেত্রে একইভাবে প্রযোজ্য না হয়। ব্যাংকগুলোকে নৈতিকভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে, যাতে এই সুবিধার অপব্যবহার না হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.