Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছানো
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছানো

    মনিরুজ্জামানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কৃষি ঋণ যেন সঠিকভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়। বর্তমানে অনেক অভিযোগ রয়েছে, কৃষি ঋণ কৃষকের পরিবর্তে অন্যদের হাতে চলে যাচ্ছে। এই ধরনের অনিয়ম রোধে বাংলাদেশ ব্যাংক তদারকি করবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলোর জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় ২.৬৩ শতাংশ বেশি। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১৩ হাজার ৮৮০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলোর জন্য ২৫ হাজার ১২০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।

    গভর্নর আরো বলেন, ‘কৃষি ঋণের পুরো টাকা যদি কৃষকের কাছে না যায়, তা হলে আমাদের লক্ষ্য পূরণ হয় না। আমরা এটি কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করছি। দালাল বা মধ্যস্বত্বভোগীদের হাতে যেন এই ঋণ না যায়।’ দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্বের কথাও তুলে ধরে তিনি জানান, কৃষি অর্থনীতির মোট উৎপাদনে প্রায় সাড়ে ১৩ শতাংশ অবদান রাখে। কিন্তু এই খাতে কর্মসংস্থানের হার ৪০ শতাংশের বেশি। ‘এটি একটি সমস্যা,’ গভর্নর বলেন, ‘আমরা এখনো গ্রামীণ জনসাধারণকে শিল্পায়ন ও সেবা খাতে সম্পৃক্ত করতে পারিনি। ফলে গ্রামীণ অর্থনীতি এখনও কৃষিনির্ভর। তবে সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।’

    কৃষি ঋণের আদায়ের নীতিমালা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন তিনি। গভর্নর বলেন, ‘একটি ফসল ঘরে তোলায় যদি চার মাস লাগে, তাহলে বিক্রি প্রক্রিয়া ও অন্যান্য বিষয় বিবেচনায় আনতে অতিরিক্ত দুই মাস সময় দেওয়া উচিত। বর্তমান তিন মাসের ‘ক্রপ সার্কেল’ কৃষকের জন্য উপযুক্ত নয়। ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে নীতিমালায় কিছু পরিবর্তন আনার প্রয়োজন আছে। সুদ মওকুফের বিষয়টিও ভাবার দরকার রয়েছে। এতে কৃষকরা ঋণের ক্ষেত্রে আরাম পাবে। যদিও আমি এখনই কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে ব্যাংকারদের সঙ্গে বসে বিষয়টি দেখব।’

    কৃষি বীমা নিয়ে গভর্নর খুব একটা আশাবাদী নন। তিনি বলেন, ‘আমাদের সাধারণ বীমাগুলোও সঠিকভাবে কাজ করছে না। কৃষি বীমা ঝুঁকিপূর্ণ। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এ কাজ পরিচালনার উপযোগী নয়। আগামী দশ বছরেও এর উন্নতি আশা করা কঠিন। তবে যদি কেউ এ কাজ করতে চায়, আমরা স্বাগত জানাব।’

    দেশের আমদানি নীতিকেও তিনি সমালোচনা করে বলেন, ‘বছর শেষে দাম বাড়লে আমদানির সুযোগ দেওয়া হয়। এটা আগে থেকেই দেওয়া উচিত। বাংলাদেশে কৃষকের শস্যের দাম বিশ্ববাজারের চেয়ে ২০ শতাংশ বেশি হওয়া উচিত নয়। এ ভিত্তিতে আমরা আমদানির নীতিকে আরও মুক্ত করতে পারি। কিন্তু আমরা তা করি না। দাম বাড়লে বাধ্য হয়ে নীতিতে পরিবর্তন আনি, তখন দামের নিয়ন্ত্রণ হারাই। এ ভুল আর করা ঠিক হবে না। আমি অর্থ উপদেষ্টাকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছি।’

    সংবাদ সম্মেলনে ব্যাংক একীভূতকরণ বিষয়ে প্রশ্নে গভর্নর জানান, ‘এই প্রক্রিয়া চলছে। কিছু ব্যাংককে একীভূত করতে হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রায় সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়া হবে।’

    আমানতকারীদের উদ্বেগ প্রসঙ্গে তিনি আশ্বাস দেন, ‘চিন্তার কিছু নেই। একীভূত হলে আমানত আরো সুরক্ষিত হবে। বর্তমান পরিস্থিতির চেয়ে এটি ভালো হবে। সরকারীকরণের মাধ্যমে দায়ভার সরকারই নেবে। আমানতকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.