Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্যে কৌশল পরিবর্তন: ভারত বৈচিত্র্য আনছে রফতানি ক্ষেত্রে
    অর্থনীতি

    বাণিজ্যে কৌশল পরিবর্তন: ভারত বৈচিত্র্য আনছে রফতানি ক্ষেত্রে

    মনিরুজ্জামানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গে কঠোর শর্তে দরকষাকষি করছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তি তার উদাহরণ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানিয়েছে। মার্কিন শুল্কের প্রভাব কমাতে রফতানি বাজারে বৈচিত্র্য আনার কৌশল নেওয়া হচ্ছে।

    কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এবং বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অগ্রগতির বিষয়ে অবহিত করেন। ভারত সরকার বলছে, বিভিন্ন দেশ বড় ধরনের ছাড় দিলেও কিছু শুল্ক কমানো বা সমন্বয় করা হয়েছে, পুরোপুরি তুলে নেওয়া হয়নি। মার্কিন শুল্কের প্রভাব কমাতে রফতানি বাজারে বৈচিত্র্য আনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সংবেদনশীল খাতে বড় ছাড় না দেয়ার ক্ষেত্রে ভারত দৃঢ় অবস্থানে রয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এমন কোনো শর্ত মেনে নেওয়া হবে না যা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। বিশেষ করে কৃষি ও দুগ্ধ খাতের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেয়া হবে না।

    ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নতুন কৌশলে ৫০টি গুরুত্বপূর্ণ দেশকে রফতানি বাড়ানোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের কঠোর শর্তের তুলনায় সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ কম ক্ষতিগ্রস্ত। এসব দেশে বেশি রফতানির সুযোগ রয়েছে, কারণ তারা নিজেদের কারখানায় পণ্য তৈরির জন্য কাঁচামাল বা আধা-প্রস্তুত উপকরণ বেশি আমদানি করে।

    প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পরবর্তী দফার আলোচনায় অংশ নিতে ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করবে। তবে শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধান না হলে আলোচনা সময়মতো হবে কি না, তা নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.