Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কুনমিংয়ের অভিজ্ঞতায় বাংলাদেশে ফুল রপ্তানি খাত গড়ার সম্ভাবনা
    অর্থনীতি

    কুনমিংয়ের অভিজ্ঞতায় বাংলাদেশে ফুল রপ্তানি খাত গড়ার সম্ভাবনা

    মনিরুজ্জামানআগস্ট 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় ‘চির বসন্তের নগরী’। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফিট ওপরে অবস্থিত এই নাতিশীতোষ্ণ শহরে সারা বছর ফুটে থাকে নানা রঙের ফুল। এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের আন্তর্জাতিক বাজার। কুনমিং থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ফুল রপ্তানি হয় প্রায় ৪০টি দেশে।

    বাংলাদেশের আবহাওয়া কুনমিংয়ের মতো হওয়ায় ফুল রপ্তানিতে বিশাল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গার্মেন্টসের পাশাপাশি ফুল হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি বড় খাত। বর্তমানে যশোরের গদখালী, ঝিকরগাছাসহ বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ ফুল উৎপাদিত হয়। কিন্তু আধুনিক চাষপদ্ধতি, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ প্রযুক্তি ও বাজার ব্যবস্থার ঘাটতিতে কৃষকরা প্রায়ই ক্ষতিগ্রস্ত হন। বাজারে পৌঁছানোর আগেই অনেক ফুল নষ্ট হয়ে যায়। সরকারি ও বেসরকারি উদ্যোগে আধুনিক সুবিধা নিশ্চিত করা গেলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিও সম্ভব।

    বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের নেতৃত্বে ২৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল সম্প্রতি কুনমিং সফর করে। তারা কুনমিং ইন্টারন্যাশনাল ফ্লোরা অকশন ট্রেডিং সেন্টার (কেআইএফএ) পরিদর্শন করেন। এখানে স্থানীয় সময় দুপুর ১টা থেকে প্রতিদিন শুরু হয় এক হাজারের বেশি প্রজাতির ফুলের নিলাম। নিলাম পদ্ধতি অনেকটা বাংলাদেশের শেয়ারবাজারের মতো, তবে সম্পূর্ণ ডিজিটাল।

    মার্কেটের পরিচালক লি শিয়ান জানান, নিলামে অংশ নেয় দেশি-বিদেশি প্রায় ৬ হাজার ক্রেতা। বাজারে আসা ফুলের ৯০ ভাগই ইউনান প্রদেশে উৎপাদিত। গ্রিনহাউস পদ্ধতিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় ১৫ লাখ হেক্টর জমিতে ফুল চাষ হয়, যেখানে ৫০ লাখ মানুষ জড়িত। গত বছর এই বাজারে লেনদেন হয়েছে ১৪.১৮ বিলিয়ন ডলার, যার আর্থিক মূল্য ২ বিলিয়ন ডলার।

    ফুল পৌঁছানোর পর শুরু হয় কাণ্ডের দৈর্ঘ্য, দৃঢ়তা, আকার, রং, সতেজতা ও ত্রুটিমুক্ততা পরীক্ষা। এরপর গ্রেডিং করে এ, বি, সি, ডি ভাগে ভাগ করা হয়। এ-গ্রেডের ফুলের দাম প্রায় ৮৫ টাকা। স্বয়ংক্রিয় মেশিনে ফুল সাজিয়ে রাখা হয় নিলামের জন্য। বিশাল এই কেন্দ্রটিতে রয়েছে রিসেপশন, স্টোরেজ হ্যাঙ্গার, গ্রেডিং লাইন, নিলাম হল, প্যাকিং স্টেশন, কোল্ড স্টোরেজ, ডেটা সেন্টার ও কন্ট্রোল রুম। একসঙ্গে ৬০০ ক্রেতা বসে অনলাইনে নিলাম করতে পারেন।

    নিলামে প্রতি ৪ সেকেন্ডে সম্পন্ন হয় একটি লেনদেন। বড় পর্দায় ফুলের ছবি, পরিমাণ, গ্রেড ও উৎপাদকের কোড ভেসে ওঠে। ক্রেতা স্থানীয় হোক বা দূরবর্তী, রিমোট অ্যাকসেস সিস্টেমে সমানভাবে অংশ নিতে পারে। লেনদেন ও অর্থ স্থানান্তর হয় ‘হুয়াশেংবেও’ অ্যাপের মাধ্যমে।

    কুনমিং নিলাম কেন্দ্রে বিগ ডেটা ও এআই-ভিত্তিক লজিস্টিক ব্যবস্থা চাহিদা নির্ধারণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় প্যাকেজিং পর্যন্ত কাজ করে। উন্নত কোল্ড চেইন সুবিধা—যেমন কুলিং রুম, রেফ্রিজারেটেড ট্রাক ও কনটেইনার—ফুলের সতেজতা বজায় রাখে। পরিবহনের সময় আইওটি সেন্সর তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। ফলে দুপুরে বিক্রি হওয়া ফুল পরের দিনই জাপান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ ৪০টি দেশে সতেজ অবস্থায় পৌঁছে যায়।

    প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, কুনমিংয়ের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশেও আধুনিক ফুলের বাজার গড়ে তোলা সম্ভব। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে দেশীয় ও আঞ্চলিক চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। এতে ফুল চাষের মাধ্যমে দেশের বহু মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারবেন। চীন প্রযুক্তি ও বিনিয়োগে সহায়তা দিতে আগ্রহী, যা বাংলাদেশকে বড়ভাবে লাভবান করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.