মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান পুনরায় প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান।
এছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন ট্রেজারার পদে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পিডিবিএলের বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও এমটিবি ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।
সভায় চেয়ারম্যন ও ট্রেজারার পুনর্নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান নতুনভাবে নির্বাচিত হন। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অসীম কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

