Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রংপুরে ১৪৩ কোটি টাকার কৃষি প্রকল্প
    অর্থনীতি

    রংপুরে ১৪৩ কোটি টাকার কৃষি প্রকল্প

    মনিরুজ্জামানআগস্ট 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের মোট বাজেট ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে রংপুরের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি ও সামাজিক নিরাপত্তা শক্তিশালী হবে এবং প্রকল্পভুক্ত ফসলের ফলন ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

    ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি আগামী রোববার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) প্রকল্প বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মোস্তাফিজুর রহমান জানান, “একনেক সভায় রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নের প্রকল্পটি উত্থাপন করা হবে।”

    প্রকল্পের আওতায় থাকছে:

    • কৃষক গ্রুপ গঠন ও উন্নয়ন
    • প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, মাঠ দিবস ও সচেতনতামূলক সভা
    • কৃষি যন্ত্রপাতি ক্রয় ও বিতরণ
    • কৃষক, কৃষি শ্রমিক, এসএএও ও কর্মকর্তা প্রশিক্ষণ
    • পালিশেড হাউস ও উপজেলা অফিস গোডাউন নির্মাণ
    • অতিরিক্ত পরিচালক কার্যালয় ও প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণ

    পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে:

    • আবাদি জমির সঠিক ব্যবস্থাপনা ও পতিত জমির ব্যবহার বাড়বে,
    • নিরাপদ ও উচ্চমূল্য ফসল উৎপাদন বৃদ্ধি পাবে,
    • কৃষকের দক্ষতা বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে,
    • পুষ্টিমূল্য উন্নয়ন ও গ্রামীণ দারিদ্র্য কমানো সম্ভব হবে,
    • টেকসই কৃষি ও সামাজিক নিরাপত্তা শক্তিশালী হবে।

    বৃহত্তর রংপুর অঞ্চল দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখানকার বিস্তীর্ণ সমভূমি, বালুকাময় তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরুলাসহ ছোট-বড় নদীর চরাঞ্চল সব ধরনের ফসল উৎপাদনের উপযোগী। উল্লেখযোগ্য ফসলের মধ্যে ধান, গম, আলু, পাট, আম ও লিচু প্রধান। রংপুর অঞ্চলে অধিকাংশ কৃষক বছরে তিনটি মৌসুমে ধান চাষ করেন। তবে মানসম্মত বীজের অভাবে ফলন কম থাকে।

    এই প্রকল্পের মাধ্যমে ৫ জেলার ৩৬ উপজেলায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে শস্যের ঘনত্ব ন্যূনতম ৫ শতাংশ বৃদ্ধি পাবে। লাভজনক শস্য বিন্যাস, মানসম্মত বীজ সরবরাহ এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে প্রকল্পভুক্ত ফসলের ফলন ১০ শতাংশ বৃদ্ধি হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.