Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জিসিসির আর্থিক খাতে বিনিয়োগ ২ লাখ কোটি ডলার
    অর্থনীতি

    জিসিসির আর্থিক খাতে বিনিয়োগ ২ লাখ কোটি ডলার

    মনিরুজ্জামানআগস্ট 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক আর্থিক খাতে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলো। বিশ্বের নানা অঞ্চল থেকে পুঁজি প্রবাহিত হয়ে আসছে এ অঞ্চলের ব্যাংক, বিনিয়োগ তহবিল ও সম্পদ ব্যবস্থাপনা খাতে। এসব পুঁজি মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন তহবিলে বিনিয়োগ হয়ে ক্রমেই ফুলেফেঁপে উঠছে আর্থিক খাত।

    পরামর্শক সংস্থা বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) তথ্যমতে, ২০২৪ সালে জিসিসিতে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) বা সম্পদ ব্যবস্থাপকদের হাতে থাকা বিনিয়োগের আকার ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে। গত পাঁচ বছরে জ্বালানি তেলনির্ভরতা কমাতে ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিমালা সহজ করায় এ অঞ্চলের আর্থিক খাতে বড় ধরনের সম্প্রসারণ হয়েছে।

    মিউচুয়াল ফান্ড, সার্বভৌম সম্পদ তহবিল ও পেনশন ফান্ডের আকারও বেড়েছে। বিসিজির ফ্রম রিকভারি টু রিইনভেনশন প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব খাতটিতে শীর্ষে, যেখানে রিটেইল মিউচুয়াল ফান্ড মূল চালিকা শক্তি। অন্যদিকে কুয়েত ও আবুধাবিতে প্রাধান্য পেয়েছে সার্বভৌম সম্পদ তহবিল।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বভৌম তহবিলের স্থিতিশীলতা, খুচরা বিনিয়োগের প্রবৃদ্ধি ও কৌশলগত বহুমুখীকরণ জিসিসির সম্পদ ব্যবস্থাপনা খাতকে স্থিতিশীল করছে। তবে নতুন বিনিয়োগ প্রবাহের চেয়ে বাজারের পারফরম্যান্স ও বিদ্যমান বিনিয়োগে মূল্য সংযোজন প্রবৃদ্ধিতে বেশি ভূমিকা রেখেছে। এ খাত বহুলাংশে নির্ভরশীল বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের ওপর।

    চলমান ফি কমার চাপ, বিনিয়োগ প্রবণতায় পরিবর্তন ও ডিজিটাল প্রযুক্তির প্রভাব প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার মডেল পুনর্গঠন, ব্যয় কমানো ও কৌশলগত পরিকল্পনায় মনোযোগী করছে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), মডেল পোর্টফোলিও ও আলাদাভাবে পরিচালিত অ্যাকাউন্টের মতো নতুন পণ্য বিকাশের সুযোগ বাড়ছে। সেমি-লিকুইড প্রাইভেট ফান্ড গত চার বছরে পাঁচ গুণের বেশি বেড়ে ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

    বিসিজির ব্যবস্থাপনা পরিচালক লুকাস রে বলেন, “২০২৪ সালে ৯ শতাংশ প্রবৃদ্ধি প্রমাণ করে জিসিসি এখন প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে বৈশ্বিক জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।”

    বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব ও ইউএই বিশেষ করে দুবাইয়ের সম্পদ ব্যবস্থাপনা খাতের উত্থান দ্রুত হয়েছে। দুবাই এখন বৈশ্বিক আর্থিক কেন্দ্র হলেও শেল কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়ে আসছে এখানে। এক্সচেঞ্জ হাউজ, হাওলা নেটওয়ার্ক ও ট্রেডিং কোম্পানির মাধ্যমে আসা এসব অর্থ রিয়েল এস্টেট, মূল্যবান ধাতু ও আর্থিক সম্পদে বিনিয়োগ হচ্ছে।

    মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থও দুবাইকে ‘ফাইন্যান্সিয়াল ওয়ে স্টেশন’ হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এএমএল ওয়াচারের পর্যবেক্ষণে বলা হয়েছে, বড় ব্যাংক, এক্সচেঞ্জ হাউজ ও বিনিয়োগ প্রতিষ্ঠান এখন অর্থপাচারের বড় ঝুঁকিতে।

    যদিও সাম্প্রতিক বছরগুলোয় ইউএই, সৌদি আরব ও কাতার ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) চাপে অর্থপাচারবিরোধী আইন শক্ত করেছে, তবু প্রাইভেট ইনভেস্টমেন্ট ফান্ড ও ফ্রি-জোন কোম্পানিতে ঝুঁকি রয়ে গেছে। কয়েকটি মামলায় দণ্ড হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সামগ্রিক অপরাধ দমনে যথেষ্ট নয়। দুবাইয়ে ভারতীয় ব্যবসায়ী আবু সাবাহ অর্থপাচারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার পাশাপাশি ১৫ কোটি দিরহামের সম্পদ জব্দের শাস্তি পেয়েছেন।

    এএমএল নেটওয়ার্কের তথ্যমতে, ইউএইর লাদেসা গালফ হোল্ডিংস এফজেডসি শেল কোম্পানির মাধ্যমে বিলাসবহুল সম্পত্তির অর্থ লুকানোর অভিযোগে আলোচিত। বাহরাইনভিত্তিক জিএফএইচ ফাইন্যান্সিয়াল গ্রুপও অস্বচ্ছ করপোরেট কাঠামোর কারণে সমালোচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.