Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফের বিলম্ব শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধনে
    অর্থনীতি

    ফের বিলম্ব শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধনে

    মনিরুজ্জামানআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হতে আরও সময় লাগছে। কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনও জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা করছে।

    গত এপ্রিলে বেবিচক ঘোষণা দেয়, অক্টোবরে উদ্বোধন না করে ২০২৪ সালের শেষ নাগাদ টার্মিনালটি চালুর চেষ্টা করা হবে। তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সংশোধিত সময়সীমাতেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। চুক্তি চূড়ান্ত করতে আরও এক থেকে দুই মাস লাগবে। এরপর কনসোর্টিয়ামের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

    বেবিচকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাজস্ব ভাগাভাগির শর্তে এখনও সমঝোতা হয়নি। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “চুক্তি সই হলে উদ্বোধনের তারিখ জানাতে পারব।” তার মতে, নির্মাণ কোম্পানি হস্তান্তরের পর যন্ত্রপাতি পরীক্ষা ও প্রস্তুতিতে অন্তত ছয় মাস লাগবে। বেবিচক সদস্য (অপারেশন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খানও সইয়ের নির্দিষ্ট সময় দিতে পারেননি। তিনি বলেন, অন্তত এক মাস লাগবে।

    জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, সোইজিতস ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশনের সমন্বয়ে গঠিত এই কনসোর্টিয়াম পরিচালনা করবে কার্যক্রম, নিরাপত্তা তদারক করবে বেবিচক। টার্মিনাল ২৪ ঘণ্টা সচল রাখতে প্রয়োজন হবে প্রায় ৬ হাজার কর্মী, এর মধ্যে চার হাজার নিরাপত্তা কর্মী থাকবেন চার শিফটে। যাত্রী ও কার্গো হ্যান্ডলিং প্রথম দুই বছর করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ডেটা নিরাপত্তা বেবিচকের আওতায় থাকবে।

    বেবিচকের সদ্য সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, চালুর আগে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম থেকে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র—সবকিছু পরীক্ষা করতে হবে। ট্রায়াল রান পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, পর্যবেক্ষণ করবে বেবিচক।

    ব্যবসায়ী নেতারা দ্রুত টার্মিনাল চালুর দাবি জানিয়ে আসছেন। ভারতের মাধ্যমে তৃতীয় দেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর এই দাবি আরও জোরালো হয়েছে। কারণ, দ্রুত সেবা ও কম খরচের কারণে ভারত হয়ে আকাশপথে পণ্য পাঠানো অনেক রপ্তানিকারকের কাছে ছিল সুবিধাজনক। অন্যদিকে দীর্ঘদিন ধরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অদক্ষতা ঢাকার বিমানবন্দরকে ভুগিয়ে আসছে। বেবিচক কর্মকর্তারা মনে করেন, তৃতীয় টার্মিনাল চালু হলে রপ্তানিকারকদের উদ্বেগ অনেকটাই দূর হবে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ২১ হাজার ৩০০ কোটি টাকার এই প্রকল্পের প্রাথমিক উদ্বোধন হয়। তখন প্রতিশ্রুতি ছিল, ২০২৪ সালের শেষ নাগাদ পূর্ণাঙ্গরূপে চালু হবে। কিন্তু নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন, বিদেশ থেকে সরঞ্জাম আমদানিতে বিলম্ব ও রাজনৈতিক পরিবর্তনের কারণে সময়সীমা পিছিয়ে যায়।

    মোট ব্যয়ের মধ্যে ৫ হাজার কোটি টাকা দিয়েছে সরকার, বাকি অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ থেকে। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হওয়া নির্মাণকাজে ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এতে রয়েছে ১১৫টি চেকইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক ও তিনটি ভিআইপি ডেস্ক।

    টার্মিনাল চালু হলে ঢাকার বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ হয়ে বছরে ১০ লাখ টনে পৌঁছাবে। যাত্রী পরিবহন ক্ষমতা তিনগুণ বেড়ে বছরে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.