Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীন-বাংলাদেশ যৌথ তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে
    অর্থনীতি

    চীন-বাংলাদেশ যৌথ তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে

    মনিরুজ্জামানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন হবে। ইতোমধ্যে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ সম্পন্ন করেছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা, যা ১০ বছরের মধ্যে খরচ হবে। প্রথম ৫ বছরে সেচ ব্যবস্থা, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণে জোর দেওয়া হবে। ইআরডি থেকে খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই কাজ শুরু হবে।

    উত্তরের দুই কোটি মানুষের জীবনযাত্রা ও জীবিকা নির্ভরশীল তিস্তা নদীর ওপর। কৃষক, জেলে, এবং স্থানীয়রা নদীর পানি ব্যবহার করে দিন কাটান। কিন্তু বছরের পর বছর ভাঙনে হাজারো মানুষ বাস্তুহারা হয়েছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। রিভারাইন পিপলস এর একটি গবেষণায় দেখা গেছে, তিস্তার ভাঙন ও প্লাবনে প্রতিবছর উত্তরের পাঁচ জেলা—নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়। ফসলি জমি ও বাস্তুভিটা হারানো মানুষও বাড়ছে।

    চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই প্রকল্পের কাজ শুরু হবে। তার নেতৃত্বে সম্প্রতি চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি, জামায়াত, এনসিপি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও স্থানীয় মানুষদের সঙ্গে।

    সংশ্লিষ্টরা বলেন, ২০১৪ সাল থেকে শুষ্ক মৌসুমে প্রতিবেশী দেশ ভারত তিস্তার পানি ব্যাপকভাবে গ্রহণ করছে। বর্ষার সময়ে নদীতে প্রবাহিত হয় তিন থেকে চার লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হলে নদীর পানি দ্রুত নেমে আসে। এর ফলে উত্তরের পাঁচ জেলা প্লাবিত হয়। ভাঙনের পাশাপাশি ফসলি জমিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

    নজরুল ইসলাম হক্কানি, সভাপতি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বলেন, “দশ বছরের বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছি। বিগত সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। প্রতিশ্রুতি দিয়েও তারা ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তিস্তাপারের মানুষের চাওয়া-পাওয়া প্রতিফলিত হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.