Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি বিনিয়োগে উৎসাহ দিতে সরকার দিচ্ছে প্রণোদনা
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগে উৎসাহ দিতে সরকার দিচ্ছে প্রণোদনা

    মনিরুজ্জামানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে। ইক্যুইটির মাধ্যমে বাংলাদেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার জন্য ১.৫ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রণোদনা পেতে পারবে দেশি কিংবা প্রবাসী যেকোনো বাংলাদেশি।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম’ নামে একটি নীতিমালার খসড়া প্রণয়ন করছে। প্রাথমিকভাবে ৭৫ লাখ ডলারের তহবিল গঠন করবে সরকার। এটি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে আসা মোট ইক্যুইটি এফডিআই প্রবাহের ১.২৫ শতাংশ। ওই অর্থবছরে মোট ইক্যুইটি এফডিআই প্রবাহ ছিল প্রায় ৬০ কোটি ডলার।

    খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রণোদনা পেতে কমপক্ষে ১০ লাখ ডলারের নতুন ইক্যুইটি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তবে অর্থ মন্ত্রণালয় প্রণোদনার হার ১ শতাংশ পর্যন্ত দেওয়ার পক্ষে মত দিয়েছে। বিডা নিশ্চিত করেছে, খসড়া নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। লক্ষ্য দেশের নতুন ইক্যুইটি পুঁজির প্রবাহ বাড়ানো।

    বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “রেমিট্যান্স ও রপ্তানি খাতে প্রণোদনার অনুপ্রেরণায় এফডিআই আনার ক্ষেত্রে যারা সহযোগিতা করবেন, তাদেরও প্রণোদনা দেওয়া হবে। আশা করি, এতে দেশে নতুন ইক্যুইটিতে এফডিআই প্রবাহ বাড়বে।” তিনি আরো বলেন, “এ উদ্যোগ বাংলাদেশিদের বিদেশি বিনিয়োগ আনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে উৎসাহিত করবে।”

    বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, প্রণোদনার হার সর্বোচ্চ ১.৫% হতে পারে। তবে এটি কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের জন্য প্রযোজ্য। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার ক্রয় বা সক্ষমতা বৃদ্ধির বিনিয়োগ এতে অন্তর্ভুক্ত নয়। বিদ্যমান বিনিয়োগকারীরা যদি নতুন খাতে বিনিয়োগ করেন, তাহলে তারা প্রণোদনার আওতায় আসবেন।

    ২০২৪ সালের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিডা গভর্নিং বোর্ডের বৈঠকে এফডিআই বৃদ্ধির জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২৫ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই ভিত্তিতেই খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। নাহিয়ান রহমান বলেন, খসড়া নীতিমালার উপর বিডা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার মতামত চেয়েছে। মতামত নেওয়ার পর এটি চলতি অর্থবছরে কার্যকর করার আশা আছে।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রণোদনা কার্যকর করতে হলে বাস্তবসম্মত মূল্যায়ন জরুরি। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “প্রণোদনার নামে সরকারি অর্থ ব্যবহার অবশ্যই প্রত্যাশিত রিটার্নের ভিত্তিতে হতে হবে। প্রণোদনা কারা পাবেন, কতটা খরচ হবে—এসব বিবেচনা করা প্রয়োজন।”

    বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এফডিআই আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। শুধু প্রণোদনা দিয়েই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। লজিস্টিকস খাত ও বন্দর ব্যবস্থাপনা উন্নত করলে ব্যবসার খরচ কমবে। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে।”

    খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রণোদনা কেবল ব্যক্তির জন্য প্রযোজ্য। কোনো প্রতিষ্ঠান এর জন্য নয়। বৈধ এনআইডি বা পাসপোর্ট ও ই-টিআইনধারী প্রবাসী বাংলাদেশি প্রণোদনার যোগ্য হবেন। প্রণোদনা পেতে প্রাথমিকভাবে বিনিয়োগ উন্নয়নে কার্যকর ও স্বতন্ত্র অবদান প্রমাণ করতে হবে এবং বিডা পোর্টালে নিবন্ধন করতে হবে। স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীর বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সংযুক্তি থাকবেনা। ডিজিটাল ব্যাকগ্রাউন্ড চেক ও হলফনামা যাচাই করবে। ব্যত্যয় প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    বিদেশি বিনিয়োগ রেমিট্যান্স হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন করতে হবে। যাচাইয়ের পর বাংলাদেশ ব্যাংক প্রণোদনার অর্থ স্থানীয় মুদ্রায় ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। প্রবাসীরা চাইলে এটিকে দেশের বাইরে স্থানান্তর করতে পারবে। নতুন ইক্যুইটি এফডিআই বলতে বোঝায়—বিদেশি বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানের নতুন শেয়ার ক্রয়ের মাধ্যমে সরাসরি মূলধন যোগ করছে। বিদ্যমান শেয়ার কেনার সঙ্গে এর সম্পর্ক নেই।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে নিট এফডিআই এসেছে ১২৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৩.২৫% কম। ইক্যুইটি এফডিআই কমে ৫৪.৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, যেখানে ২০২৩ সালে ছিল প্রায় ৫৮.৮ কোটি ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.