Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থগিতাদেশের ছায়ায় ১.৬৩ লাখ কোটি টাকার ঋণ খেলাপি
    অর্থনীতি

    স্থগিতাদেশের ছায়ায় ১.৬৩ লাখ কোটি টাকার ঋণ খেলাপি

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 17, 2025আগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সরকারের সময় লুকানো খেলাপি ঋণ এখন বেরিয়ে আসায় ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বাইরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে আরও এক লাখ ৬৩ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখানো সম্ভব হয়নি।

    বিভিন্ন ব্যাংকের এক হাজার ৮৬ জন ঋণগ্রহীতার ২৭ হাজার ৩০২টি ঋণের বিপরীতে এই বিপুল অঙ্কের অনাদায়ী ঋণ রয়েছে। এসব ঋণগ্রহীতা নিয়মিত গ্রাহকদের মতো সব সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ঋণ ছয় মাস মেয়াদোত্তীর্ণ হলে তা খেলাপি হিসেবে বিবেচিত হয়। খেলাপি হলে ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন ঋণ নিতে পারে না। আমদানি-রপ্তানির জন্য এলসি খুলতে পারবে না। ব্যাংকের পরিচালকও হতে পারবে না, এমনকি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্য ঋণ বিতরণের আগে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) থেকে যাচাই করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ঋণগ্রহীতা উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে সিআইবিতে খেলাপি দেখানো থেকে রক্ষা পাচ্ছেন। ফলে ঋণ পরিশোধ না করেও সব সুবিধা উপভোগ করতে পারছেন।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “খেলাপিকে খেলাপিই বলা উচিত। কেউ আদালত থেকে স্থগিতাদেশ আনলেও তাকে খেলাপি দেখানো প্রয়োজন। এজন্য ব্যাংক, সরকার ও বিচার বিভাগ একসাথে কাজ করতে হবে। না হলে আর্থিক খাত ঘুরে দাঁড়াতে পারবে না।” বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপিদের ঢালাও আইনি সুরক্ষা বন্ধ করতে ব্যাংক কোম্পানি আইন ও অর্থ ঋণ আদালত আইন সংশোধনের প্রস্তাবনা করছে। উচ্চ আদালতের স্থগিতাদেশে কত ঋণ আটকে আছে, তা ব্যাংকের রিপোর্টে দেখানো হচ্ছে। জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ ৯৩ হাজার ৫৭৭ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩৯ শতাংশের বেশি।

    উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এক হাজার ৮৬ জনের এক লাখ ৬৩ হাজার ১৫০ কোটি টাকার ঋণ নিয়মিত দেখানো হচ্ছে না। গড় ঋণপ্রাপ্তির পরিমাণ প্রতি ব্যক্তির জন্য ১৫০ কোটি টাকা। দৃশ্যমান খেলাপি ঋণ পাঁচ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। গত বছরের জুনে দৃশ্যমান খেলাপি ছিল দুই লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। এক বছরে নতুন করে প্রায় তিন লাখ ২০ হাজার কোটি টাকা খেলাপির খাতায় যুক্ত হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, “অনেক ঋণখেলাপি ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছেন না। তারা অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের কঠোরতা কাজ করবে না। মামলাগুলো বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়। ঘুষ দিয়ে সময় টানানো হচ্ছে। খেলাপি ঋণ ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ গঠন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়।”

    উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়া আদেশের কপি নিয়মিত বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। উদাহরণস্বরূপ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কারওয়ান বাজার শাখার গ্রাহক বাংলা-ইউকে এগ্রো প্রোডাক্ট ১৮ মে হাইকোর্টে রিট করে। আদালত শুনানি শেষে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। অন্যদিকে, ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখার গ্রাহক ডেনিম এক্সপার্ট লিমিটেডের ৮০ কোটি টাকার সুদ মওকুফ করে সিআইবিতে খেলাপি না দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নিয়মিত দেখানো কঠিন করা হয়েছে। আগের মতো দীর্ঘ সময় দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে ডাউনপেমেন্টের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। ব্যাংকগুলোকে স্থগিতাদেশের কারণে নিয়মিত দেখানো ঋণের তথ্য জানানো হচ্ছে। অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বেঞ্চ ভাগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে খেলাপি ঋণ কমানো সম্ভব হবে।” তিনি আরও বলেন, “উচ্চ আদালতের স্থগিতাদেশের জন্য আবেদন করতে হলে বকেয়া স্থিতির অন্তত ১০ শতাংশ পরিশোধের বিধান থাকা উচিত।”

    ২০১৪ সালের নির্বাচনের আগে ঋণখেলাপিদের জন্য নীতি শিথিল করা হয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের পর কেন্দ্রীয় ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসেছে। এখন ঋণখেলাপিদের জন্য নীতিসহায়তা নেই। ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় জোরদার করেছে। অনেক প্রভাবশালীর বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি রেখে ২০২৪ সালের লভ্যাংশ বন্ধ করা হয়েছে। বিপুল ঋণ নিয়ে পাচারকারীদের চাপে রাখতে যৌথ তদন্ত চলছে। ব্যাংকাররা জানাচ্ছেন, ঋণখেলাপিরা সামান্য খরচে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আয় দেখাচ্ছেন। নিয়মিত দেখানো হলেও ব্যাংকের আয় নেই। তবে স্থগিতাদেশ থাকলেও ব্যাংক ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য বিধান তৈরি করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.