Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের গ্যাস খাত সংকটে জ্বালানি শঙ্কা তীব্র হচ্ছে
    অর্থনীতি

    দেশের গ্যাস খাত সংকটে জ্বালানি শঙ্কা তীব্র হচ্ছে

    মনিরুজ্জামানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত প্রতিনিয়ত কমছে। এক বছরের ব্যবধানে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের হ্রাস দেখা গেছে। এতে উদ্বিগ্ন হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বড় পরিবর্তন আনতে সময় ও পরিকল্পনা প্রয়োজন, বলছেন সংশ্লিষ্টরা।

    বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকার প্রাকৃতিক তেল ও গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি বাড়াতে বেশি মন দিয়েছিল। ফলে দেশীয় গ্যাস খাতে ধস নেমেছে এবং তা সামাল দেওয়া যাচ্ছে না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি বছরে দৈনিক গ্যাসের চাহিদা ৫ হাজার মিলিয়ন ঘনফুটের বেশি। কিন্তু গত ১৩ আগস্ট পর্যন্ত সরবরাহ করা গ্যাস ছিল ২ হাজার ৮৩২ মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, গ্যাস খাতে যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

    দেশে রাষ্ট্রীয় ও বেসরকারি মালিকানাধীন ২২টি গ্যাসফিল্ড থেকে চলতি বছরে গড়ে উৎপাদন হয়েছে ১ হাজার মিলিয়ন ঘনফুট। গত বছর একই সময়ে উৎপাদন হয়েছিল ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। বৃহৎ গ্যাসফিল্ড তিতাসের ২৬টি কূপ থেকে এ বছর উৎপাদন হয়েছে ৩১৯ মিলিয়ন ঘনফুট, যা গত বছরের ৩৭৮ মিলিয়ন ঘনফুটের কম। হবিগঞ্জের উৎপাদন নেমে এসেছে ১১৬ মিলিয়ন থেকে ৯০ মিলিয়ন ঘনফুটে। রশীদপুর ফিল্ডের উৎপাদন কমেছে ৬৯ মিলিয়ন থেকে ৬১ মিলিয়ন ঘনফুটে। কিছু কূপের উৎপাদন বাড়লেও তা পর্যাপ্ত নয়।

    শেভরনের মালিকানাধীন বিবিয়ানার ফিল্ডের উৎপাদনও কমেছে। গত বছর এখানে গড়ে উৎপাদন হয়েছিল ১ হাজার মিলিয়ন ঘনফুট, বর্তমানে তা নেমে এসেছে ৯০০ মিলিয়ন ঘনফুটে। জালালাবাদ ফিল্ডের উৎপাদন কমে ১৫২ মিলিয়ন থেকে ১৩৭ মিলিয়ন ঘনফুটে নেমেছে।

    প্রাকৃতিক গ্যাসের ঘাটতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়াচ্ছে। দেশে বর্তমানে এলএনজি সরবরাহের সক্ষমতা ১,১০০ মিলিয়ন ঘনফুট। গত বছর সরবরাহ করা হয়েছিল ৬০০ মিলিয়ন ঘনফুট, চলতি বছর তা বেড়ে ১,০০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। অর্থাৎ গ্যাসের চাহিদার একটি বড় অংশই এলএনজির মাধ্যমে পূরণ হচ্ছে।

    সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিকভাবে চাহিদা বাড়ায় মজুত কমছে। কম মজুতের কারণে উৎপাদনও কমে যাচ্ছে। এজন্য কূপ মুখে কম্প্রেসার বসিয়ে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। বিগত সরকারের সময় বাংলাদেশে ১,১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সক্ষমতা থাকলেও তার আগের সরকার মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, পায়রাতে ভাসমান টার্মিনাল, সাতক্ষীরার ভোমরা-খুলনা পাইপলাইন ও ভারত থেকে গ্যাস আমদানির প্রকল্প হাতে নিয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রকল্প বন্ধ করেছে।

    বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসকূপ আবিষ্কার থেকে উৎপাদনে আনতে কমপক্ষে তিন বছর লাগে। একটি ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনাল স্থাপনেও সময় লাগে প্রায় সাত মাস। বড় ফিল্ডের মজুত কমে যাওয়ায় উৎপাদনে কোনো ধস পড়লে দেশ বড় বিপর্যয়ে পড়তে পারে।

    জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, “বিগত সরকার আমদানিতে বেশি মন দিয়েছিল। এখন গ্যাস খাতের অবস্থা স্বস্তিদায়ক নয়। অন্তর্বর্তীকালীন সরকার ১০০ গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে, যা ভালো উদ্যোগ। তবে বর্তমান সরকারের সময়সীমায় তা সম্ভব হবে না। ভবিষ্যতের সরকারকে এটি গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে।”

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, “গ্যাস উৎপাদন বাড়াতে আমরা এক্সপ্লোরেশন করছি। এটি সময়সাপেক্ষ। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন বাড়ানো হচ্ছে। আমরা গ্যাস ও বিদ্যুতের জন্য রোডম্যাপ তৈরি করব, যাতে ভবিষ্যতের সরকার তা অনুসারে কাজ করতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.