Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীর বাজারে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকার ওপরে
    অর্থনীতি

    রাজধানীর বাজারে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকার ওপরে

    মনিরুজ্জামানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে বাজারে দামের ঝাঁজ বেড়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। রাজধানীর বাজারে আজ রোববার প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৬০ টাকায়।

    ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন জেলায় মরিচের গাছ নষ্ট হয়েছে। ফলে উৎপাদন ও সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে আজ সর্বোচ্চ ৩৬০ টাকা কেজিতে মরিচ বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও দাম ছিল ১৮০ থেকে ২২০ টাকা। তবে কিছু বাজারে দাম সামান্য কম। বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারে ২৫০ গ্রাম মরিচ মিলছে ৮০ টাকার নিচে নয়। এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটেছে।

    রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মরিচের ধরন ও বাজারভেদে দামে পার্থক্য আছে। পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। অথচ কয়েক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। খুচরা বাজারে ২৫০ গ্রাম মরিচের দাম ৭০ থেকে ৮০ টাকা। পাড়া-মহল্লার দোকান কিংবা ভ্যানে করে বিক্রি করা মরিচের দাম আরও বেশি।

    তবে রাজধানীর কারওয়ান বাজারে আজ থেকে দামের চাপ কিছুটা কমতে শুরু করেছে। আড়তদার জলিল মিয়া জানান, এক সপ্তাহ আগে পাইকারি দরে কেজি ১২০ থেকে ১৬০ টাকায় কিনতেন, এখন ১৮০ থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে। গতকাল পর্যন্ত দাম ছিল ২৪০ থেকে ২৮০ টাকা। তবে দেশীয় মরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে আগামীকাল থেকে দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন।

    মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা শিহাব বলেন, ‘‘আমরা গতকাল কারওয়ান বাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে একটি পাল্লা (৫ কেজি) কিনেছি। পরিবহন ও খরচ যোগ করে এখন ৩০০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি করছি।’ বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে সরবরাহ কমেছে বলেই দাম বেড়েছে। তবে বৃষ্টির সুযোগ নিয়ে আড়তদার ও পাইকারিরা বেশি দাম নিচ্ছেন। ফলে বাজারে মরিচের ঝাঁজ ক্রমেই তীব্র হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.