খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫’-এর অধীনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। লক্ষ্য ছিল ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।
সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন। লক্ষ্য ছিল ১৪ লাখ মেট্রিক টন। এ ছাড়া সরকার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন। লক্ষ্য ছিল ৫০ হাজার মেট্রিক টন। কর্মসূচিটি গত ১৫ আগস্ট শেষ হয়েছে। সরকার ধান কেজি প্রতি ৩৬ টাকা এবং চাল কেজি প্রতি ৪৯ টাকায় কিনেছে।

