স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি পর্যায়ে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানি করার অনুমতি দিয়েছে। এই পণ্য আমদানি করবে সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এই দুই পণ্য আমদানির অনুমতি রয়েছে।
তবে আমদানি কার্যক্রমে কিছু শর্ত অনুসরণ করতে হবে। এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আনার সময় পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান মেনে চলা বাধ্যতামূলক। এই শর্ত পূরণ হলে আমদানির কার্যক্রম সম্পন্ন হবে।

