Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক খাতে কাঁচামাল আমদানিতে ১০% বৃদ্ধি
    অর্থনীতি

    পোশাক খাতে কাঁচামাল আমদানিতে ১০% বৃদ্ধি

    মনিরুজ্জামানAugust 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের  কাঁচামাল আমদানিতে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এ খাতে আমদানির পরিমাণ ছিল ১৮.৪৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছর এই খাতে আমদানি ছিল ১৬.৭৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরে আমদানিকৃত কাঁচামালের মধ্যে ছিল তুলা, সুতা, স্ট্যাপল ফাইবার, টেক্সটাইল ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী।

    একই সময়, তৈরি পোশাক খাত দেশের সর্বাধিক রপ্তানি আয় অর্জন করেছে ৩৯.৩৫ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় এটি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এই খাতের রপ্তানি আয় দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ৪৮.২৮ বিলিয়ন ডলার।

    কাঁচামালের মধ্যে তুলা আমদানিতে সামান্য পতন হয়েছে। তুলা আমদানির পরিমাণ কমে হয়েছে ৩.৪৬ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৩.৬ বিলিয়ন ডলার। তবে সুতা আমদানি বেড়েছে ১২.৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩.৬১ বিলিয়ন ডলারে। স্ট্যাপল ফাইবার আমদানি বেড়েছে ১০ শতাংশ, হয়েছে ১.৫৩ বিলিয়ন ডলার। টেক্সটাইল ও সংশ্লিষ্ট সামগ্রীর আমদানিও ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে এই খাতে আমদানি হয়েছে ৮.৬৯ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৭.৭২ বিলিয়ন ডলার।

    রং ও ট্যানিং সামগ্রীর আমদানিও বেড়েছে ৫.২ শতাংশ। এ খাতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৭ মিলিয়ন ডলার, আগের অর্থবছরে যা ছিল ৮৩৩.৭ মিলিয়ন ডলার। অন্যদিকে, মূলধনী পণ্যের আমদানি কমেছে। মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ ১৯.১ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ২.৮১ বিলিয়ন ডলার। অন্যান্য মূলধনী পণ্যের আমদানি কমেছে ৫.৯ শতাংশ, দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।

    অর্থনীতিবিদরা বলছেন, কাঁচামাল আমদানি বৃদ্ধির মধ্য দিয়ে পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকলেও মূলধনী পণ্যের আমদানি কমে যাওয়া বিনিয়োগে দুর্বল প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতিকে চাঙা করতে সুশাসন নিশ্চিত ও আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

    February 14, 2026
    অর্থনীতি

    রমজানের আগে লেবুর দামে আগুন

    February 14, 2026
    অর্থনীতি

    ভারতের তুলনায় তিন গুণ বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

    February 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    ইরানের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

    আন্তর্জাতিক February 14, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.