Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকা ব্যয়ে তিন কার্গো এলএনজি আসছে
    অর্থনীতি

    যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকা ব্যয়ে তিন কার্গো এলএনজি আসছে

    মনিরুজ্জামানআগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই তিন কার্গো আনার খরচ হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।

    গতকাল  মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রথম কার্গো এলএনজি (৪২তম, ১৯-২০ অক্টোবর ২০২৫ সময়ের জন্য) ক্রয়ের জন্য যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের প্রতি ইউনিট (এমএমবিটিইউ) দাম পড়েছে ১১ দশমিক ৪৪ মার্কিন ডলার। এতে এক কার্গো এলএনজি আমদানির খরচ হবে ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা।

    দ্বিতীয় কার্গো (৪৩তম, ৬-৭ অক্টোবর ২০২৫ সময়ের জন্য) এলএনজি ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ১১ দশমিক ৩৪ ডলার। এক কার্গোর ব্যয় পড়বে ৪৭৬ কোটি ৪৭ লাখ টাকা।

    তৃতীয় কার্গো (৪৪তম, ২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ের জন্য) এলএনজি ক্রয়ও একই প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১১ দশমিক ৫৪ ডলার। এতে এক কার্গোর খরচ হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা। সর্বমোট তিন কার্গো এলএনজি আমদানির ব্যয় দাঁড়াচ্ছে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনৈতিক ধীরগতির মধ্যেও বাড়ছে কোটিপতি হিসাবের সংখ্যা

    সেপ্টেম্বর 16, 2026
    শিক্ষা

    সেন্ট গ্রেগরিজের দুই সহপাঠী: একজন নোবেলজয়ী, অন্যজন বাংলাদেশের পরিকল্পনাবিদ

    সেপ্টেম্বর 16, 2026
    অর্থনীতি

    ধনী হওয়ার আগেই কি বার্ধক্যের পথে বাংলাদেশের অর্থনীতি?

    সেপ্টেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.