২০২৫-২৬ কর বছরে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চিকিৎসক ও আইনজীবীদের জন্য কিছু বিষয় আরও স্পষ্ট করা হয়েছে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, চিকিৎসক ও আইনজীবীদের আয়কে ব্যবসা আয় হিসেবে দেখাতে হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income অংশে তথ্য দিতে হবে। আর যদি আয়ের ওপর পূর্বে উৎসে কর কর্তন করা হয়ে থাকে, তা দেখাতে হবে Business Subject to Minimum Tax >> Profession/Consultancy/Other Services অংশে।
যারা গত বছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণী পূরণ করেছেন, তাদের এবার নতুন করে সব তথ্য দিতে হবে না। শুধু Auto Fill অপশনটি ব্যবহার করলে আগের বছরের তথ্য চলে আসবে। প্রয়োজন হলে তথ্য এডিট, ডিলিট বা আপডেট করা যাবে।

