Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীর বাজারে ডিম থেকে সবজি, সবকিছুর দাম চড়া
    অর্থনীতি

    রাজধানীর বাজারে ডিম থেকে সবজি, সবকিছুর দাম চড়া

    হাসিব উজ জামানআগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সবজি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দাম যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়, ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫০ টাকা। সবজির বাজারেও একই অবস্থা—কাঁচা পেঁপে ছাড়া ৭০ টাকার নিচে কোনো সবজি নেই।

    বুধবার (২০ আগস্ট) কারওয়ান বাজার, বসুন্ধরার জগন্নাথপুর ও জোয়ার সাহারা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দাম হু হু করে বেড়েছে।

    বিক্রেতাদের ভাষ্য, জলাবদ্ধতায় মাঠ থেকে সবজি তুলতে পারছেন না চাষিরা। সেই ঘাটতির প্রভাব পড়ছে বাজারে। এখন প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকায়, করলা ১০০–১২০, টমেটো ১৫০–১৮০, চিচিঙ্গা ৮০ এবং শসা, ঝিঙ্গা ও ধুন্দল ১০০ টাকায়। শীতের সবজি হিসেবে ফুলকপি ও মুলা বাজারে পাওয়া গেলেও দাম বেশি—একেকটি ফুলকপি ১২০ টাকা, মুলা কেজিপ্রতি ৭০–৮০ টাকা।

    সবচেয়ে চোখে পড়ছে কাঁচা মরিচের দাম। কয়েক দিন আগেও কেজিপ্রতি ১৫০–১৬০ টাকায় পাওয়া গেলেও এখন সেই দাম লাফিয়ে উঠেছে ২০০ থেকে ৩২০ টাকায়।

    বাজারে চালকুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকা, লাউ ১০০, মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৪০, বেগুন মানভেদে ১০০–১৮০, কাঁকরোল ১০০, কচুর মুখি ৮০ এবং ঢ্যাঁড়স ১০০ টাকায়। শাকসবজির মধ্যে এক আঁটি পুঁইশাক মিলছে ৪০ টাকায়, ডাঁটাশাক ৩০ এবং কচু ৩০ টাকায়। গাজরের দাম কেজিপ্রতি ১৪০ টাকা, আলু মানভেদে ২৫–৩৫ টাকা। আর এক হালি লেবুর দাম আকারভেদে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

    মুরগির বাজারেও চড়া দাম। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০–১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি মুরগি কিনতে গুনতে হচ্ছে ৩০০–৩২০ টাকা।

    কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা বললেন, “এখন তো বৃষ্টি হচ্ছে, উৎপাদন কম। সে জন্য দাম একটু বেশি। শীত আসলেই দাম কমে যাবে।”

    ডিম বিক্রেতা সাইফুলের অভিযোগ, “আমরা তো আড়ত থেকে বেশি দামে কিনে আনছি, তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।”

    কেনাকাটা করতে আসা এক চাকরিজীবী বললেন, “পটল আর করলা কিনলাম, দাম সত্যিই বেশি লাগল। বিক্রেতারা বৃষ্টি–বন্যার কথা বলে দাম বাড়তির কারণ দেখাচ্ছেন।”

    সব মিলিয়ে রাজধানীর বাজারে এখন ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ—প্রতিদিনের রান্নার খরচ সামলানোই হয়ে উঠছে কঠিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.