Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লাল তালিকাভুক্ত এবি ব্যাংক ঋণ অনিয়মে চরম আর্থিক ঝুঁকিতে
    অর্থনীতি

    লাল তালিকাভুক্ত এবি ব্যাংক ঋণ অনিয়মে চরম আর্থিক ঝুঁকিতে

    কাজি হেলালআগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এবি ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এবি ব্যাংক ১৯৮১ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক। শুরু থেকে সুনামের সাথে ভালোভাবেই চলছিল ব্যাংকটি। কিন্তু ২০১৭ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়। এতে ব্যাংকটিতে একটা বড় ধাক্কা লাগে। পরিস্থিতি সামাল দিতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারপরও রাজনৈতিক ও সরকারি প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে ঋণ বিতরণে ব্যাংকিং নীতি উপেক্ষার অনেক ঘটনা ঘটে।

    বিশেষ করে বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, এশিয়ান সিটি, বিল্ডট্রেড গ্রুপ ও মাহিন গ্রুপের কাছে বিপুল পরিমাণ বকেয়া হয়ে পড়ে। এসব ঋণ আদায়ে রীতিমতো হিমশিম খাচ্ছে এবি ব্যাংক। আর গত মার্চ শেষে ব্যাংকটির মোট বিতরণকৃত ৩৩ হাজার ৫৮২ কোটি টাকার মধ্যে খেলাপি দেখানো হয়েছে ৮ হাজার ৮৪০ কোটি বা ২৬ শতাংশ। প্রকৃত খেলাপি ৫০ শতাংশের বেশি বলে জানান খোদ ব্যাংকটির কর্মকর্তারা।

    ঝুঁকি বিবেচনায় লাল তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি গুরুতর অনিয়ম ও ব্যাপক লুটপাটের কারণে আর্থিক খাতে অস্থিতিশীলতার বড় ঝুঁকি তৈরি করেছে। আগ্রাসীভাবে ঋণ বিতরণ করে তা আদায়ে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির খেলাপি ঋণ লাগামছাড়া হয়ে পড়েছে। এতে শুধু ব্যাংকের নয়, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থও হুমকির মুখে পড়েছে।

    বিপুল পরিমাণ লোকসান: সমাপ্ত অর্ধবার্ষিকে বিপুল পরিমাণ লোকসান করেছে এবি ব্যাংক। আলোচ্য সময়ে কর পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ কোটি ১ লাখ টাকা। এতে শেয়ার প্রতি লোকসান দাঁড়ায় ১৯ টাকা ৬৩ পয়সা। গত বছরে একই সময়ে যেখানে মুনাফা হয়েছিল ১৪ কোটি ১৬ লাখ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা ছিল ১৬ পয়সা। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির ১ হাজার ৯০৬ কোটি টাকা লোকসান হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয় ২১ টাকা ২৮ পয়সা।

    আর চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও ব্যাংকটির ১ হাজার ৫০২ কোটি টাকা কর পরবর্তী নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ৩ কোটি ৭৪ লাখ টাকা কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৪ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সায়।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এবি ব্যাংকের সমন্বিত মূলধন দেখানো হয়েছে ৩৭ হাজার ৪৮৩ কোটি টাকা। কিন্তু ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী এর ঝুঁকিপূর্ণ সম্পদ (রিস্ক ওয়েটেড অ্যাসেট) দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৬৬ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকের ঋণ ঝুঁকি মূলধনের চেয়ে বহুগুণ বেশি। অপর পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংকটির অর্ধবার্ষিকে লোকসান ১ হাজার ৭৫৮ কোটি টাকা, নিট সুদজনিত লোকসান ১ হাজার ৫১৮ কোটি টাকা, মোট দায় ৪৩ হাজার ৭৬২ কোটি টাকা এবং সম্ভাব্য দায় ৫ হাজার ৩১৪ কোটি টাকারও বেশি।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “এবি ব্যাংকের অনিয়মের শেষ নেই। ঋণ নীতিমালায় ব্যাপক অনাচার ঘটেছে। আগ্রাসীভাবে ঋণ বিতরণ করা হলেও আদায় করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে জামানত সঠিকভাবে রাখা হয়নি। ফলে ঋণের বিপরীতে ঝুঁকিপূর্ণ সম্পদ দিন দিন বাড়ছে।”
    তিনি আরও জানান, মোট ঋণকে ছাড়িয়ে গেছে ঝুঁকিপূর্ণ সম্পদ। ঝুঁকি নিয়ন্ত্রণে ইতিমধ্যে নতুন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে আশার তেমন কিছু নেই। তবে এটি অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা চলছে।

    এবি ব্যাংক দীর্ঘদিন ধরেই অনিয়মের জন্য সমালোচিত। রাজনৈতিক প্রভাব, অস্বচ্ছ ঋণ বিতরণ, জামানত ছাড়া ঋণ প্রদান এবং খেলাপি ঋণের পাহাড় গড়ে তোলায় ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, একের পর এক আর্থিক কেলেঙ্কারিতে এই ব্যাংক গ্রাহক আস্থাহীনতায় ভুগছে।

    শেয়ার দরে নেতিবাচক প্রভাব: ব্যাংকটির আর্থিক অবস্থার প্রতিফলন ঘটেছে শেয়ারদরেও। গত বছরের ১২ ফেব্রুয়ারীতে ব্যাংকটির প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ১৩ টাকা ৪০ পয়সা। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে গত বৃহস্পতিবারের লেনদেন শেষে এই শেয়ারের দাম কমে দাঁড়ায় ৬ টাকা ৫০ পয়সায়। এটিই গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের আর্থিক সংকট সাধারণত তার শেয়ারদরে নেতিবাচক প্রভাব ফেলে। এবি ব্যাংকের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ ৩০ জুন শেষে ব্যাংকটির মোট ইকুইটি ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ কোটি ১১ লাখ ১ হাজার ৩৮২ টাকা।

    এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “ব্যাংকে ঋণের নামে লুটপাট হয়েছে। কিছু ব্যাংক ফাঁকা হয়েছে। কিছু ব্যাংক ঝুঁকি বিবেচনায় লাল তালিকাভুক্ত করা হয়েছে। অনেক ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে এসব ব্যাংক কার্যত ব্যাংকিং করছে না। ঘুরে দাঁড়াবে সে রকমটা দেখা যাচ্ছে না। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে। কারা অপকর্মে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের উচিত এবিসহ ঝুঁকিতে থাকা সব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া”।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, “তথ্য উপাত্তের ভিত্তিতে বুঝা যায় যে, তাদের পারফর্মেন্স খারাপ হচ্ছে। তবে এর পেছনে পলিসির কারণে কতটুকু আর তাদের অদক্ষতার কারণে কতটুকু খারাপ হয়েছে তা জানতে সার্বিক কর্মকান্ড বিশদভাবে দেখতে হবে। পূর্বে ব্যাংকিং খাতে চরম অনিয়ম হয়েছে। এসবের কোন প্রভাব অথবা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন পলিসি হচ্ছে সেক্ষেত্রে এসবের কোন প্রভাব থাকতে পারে বলেও জানান তিনি”।

    ব্যাংকটির খেলাপি ঋণ বাড়তে থাকায় আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একইসঙ্গে নতুন ঋণ বন্ধ হওয়ায় ব্যাংকের আয়ের উৎসও সংকুচিত হচ্ছে। এতে করে তারল্য সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। এবি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত। কিন্তু এর আর্থিক অনিয়ম শেয়ারহোল্ডারদের আস্থায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, অনিয়ম চলতে থাকলে ব্যাংকের শেয়ার আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এর ফলে ব্যাংক খাতের সামগ্রিক স্থিতিশীলতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

    কেন্দ্রীয় ব্যাংকের চলতি বছরের হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনায় এবি ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম উঠে এসেছে। ব্যাংকটি বিশেষ বিবেচনায় ১১ হাজার ৭৭০ কোটি টাকা মেয়াদোত্তীর্ণ নিয়মিত দেখিয়েছে, যা আইনে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে দেখানো প্রয়োজন ছিল। আর ঝুলে থাকা মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ (রিস্ক ওয়েটেড) ১ হাজার ৮১৪ কোটি টাকাও খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। এই দুই খাতে ঝুঁকিপূর্ণ সম্পত্তি ১৩ হাজার ৫৮৪ কোটি খেলাপি সত্ত্বেও নিয়মিত দেখানো গুরুতর অনিয়ম হিসেবে দেখছেন পরিদর্শকেরা।

    এমন ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ২০ শতাংশের কম প্রভিশন সংরক্ষণ করায় দেড় গুণ জরিমানাসহ ঝুঁকিপূর্ণ সম্পদ দাঁড়ায় ২০ হাজার ৩৭৭ কোটি টাকা, যা ব্যাংকটির বকেয়া ঋণ বিবেচনায় (স্পেশাল হিসেবে ও খেলাপি) একক ও সমন্বিত ঋণ হিসেবে ৩৭ হাজার ৯৯ কোটি টাকার সঙ্গে যোগ হয়। পরিশেষে ব্যাংকটির একক ও সমন্বিত হিসেবে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৬৬ কোটি টাকা।

    আন্তর্জাতিক ব্যাংকিং নীতিমালার মানদণ্ড ব্যাসল-৩ গাইড লাইন অনুযায়ী, ঝুঁকিপূর্ণ সম্পদের (রিস্ক ওয়েটেড অ্যাসেট) নির্ধারিত ২০ শতাংশের কম প্রভিশন সংরক্ষণ করলে সে ক্ষেত্রে বকেয়ার জন্য ১৫০ শতাংশ হারে প্রভিশন হিসাব করতে হবে। এবি ব্যাংকের বকেয়া প্রভিশনের জন্য সম্পদের তুলনায় ঝুঁকিপূর্ণ সম্পদ বেশি হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এবি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের রক্ষিতব্য সংস্থান (মার্জিন ঋণের বিপরীতে) ৪৭৫ কোটি টাকা, যার বিপরীতে সংরক্ষণ করা হয় মাত্র ৩৪ কোটি টাকা। সেখানে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪১ কোটি টাকা। আর এবি সিকিউরিটিজ লিমিটেডোর প্রয়োজনীয় রক্ষিতব্য সংস্থান (মার্জিন ঋণের বিপরীতে) ৪৪ কোটি টাকা। যার বিপরীতে রক্ষিত সংস্থান পাওয়া গেছে মাত্র ২৫ কোটি ৩০ লাখ টাকা। এখানে ঘাটতি রয়েছে প্রায় ১৯ কোটি টাকা। পাশাপাশি নিজস্ব বিনিয়োগ ও মার্জিন ঋণের বিপরীতে রক্ষিত সংস্থান ঘাটতি ৪৭০ কোটি টাকা। তবে সর্বমোট সংস্থান ঘাটতি দাঁড়িয়েছে ৪৭৯ কোটি ৩৯ লাখ টাকা।

    এই বিষয়ে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মোহাম্মদ বাবর খান বলেন, দেশের প্রথম বেসরকারি ব্যাংকটি নির্দিষ্ট ভিতের ওপর দাঁড়িয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। তবে বিগত সরকারের সময়ে কিছু নীতির ব্যাঘাত ঘটেছে। আমরা সবকিছু ভালো করার চেষ্টা করছি। গ্রাহকেরা টাকা পাচ্ছে। কোনো গ্রাহক চেক দিয়ে টাকা পায়নি সে রকম একটি নজিরও নেই। আমানত বাড়ছে।’ ব্যাংকটির বিপুল সম্পদ ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

    বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, ঝুঁকির শীর্ষে থাকায় বিগত সরকারের সময় লাল তালিকাভুক্ত ছিল এবি ব্যাংক। এরপর দিন দিন অবস্থার আরও অবনতি ঘটে। আর ঋণের নামে ব্যাংক খালির ঘটনায় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৬ হাজার কোটি টাকার খেলাপি গোপন করেছিল ব্যাংকটি। প্রভিশন ঘাটতি ছিল। বারবার দিতে হয়েছে জরিমানা। সবশেষে বেড়েছে ঝুঁকিপূর্ণ সম্পদ, যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

    এই পরিস্থিতিতে বলা যায়, আর্থিক ঝুঁকিতে থাকা লাল তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকারের উচিত নিরপেক্ষ অডিট (নিরীক্ষা) করা। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া উচিত না। তাহলে কারা ব্যাংক খালি করল, বিদেশে অর্থ পাচার করল, তাদের নাম বের হয়ে আসবে। তাদের আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। চিহ্নিত বড় খেলাপিদের সম্পদ ক্রোক করতে হবে। আর যেসব ব্যাংক তা করবে না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর অবস্থানে যেতে হবে। তাহলেই ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.