Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাইয়ে চীনের খনিজ রফতানি ৬ মাসের সর্বোচ্চ
    অর্থনীতি

    জুলাইয়ে চীনের খনিজ রফতানি ৬ মাসের সর্বোচ্চ

    সিভি ডেস্কআগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন থেকে দুষ্প্রাপ্য খনিজ চুম্বকের রফতানি জুলাইয়ে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুচ্চালিত গাড়ি, জেট ইঞ্জিন ও উচ্চপ্রযুক্তি শিল্পে ব্যবহৃত এ খনিজের ওপর কয়েক মাস আগে নিয়ন্ত্রণ আরোপ করেছিল বেইজিং। রফতানি তখন কমে গিয়েছিল। এখন বিধিনিষেধ শিথিল হওয়ায় সরবরাহ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি রফতানি আগের স্তরে ফিরে আসার ইঙ্গিত।

    বিশ্বের বৃহত্তম দুষ্প্রাপ্য খনিজ সরবরাহকারী চীনের তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে রফতানি প্রায় ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৭ টনে দাঁড়িয়েছে। এ বছরের জানুয়ারির পর একক মাস হিসাবে এটি সর্বোচ্চ। চীনের শুল্ক কর্তৃপক্ষের দেয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের রফতানি বিশ্লেষকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছরের একই মাসে রফতানি হয়েছিল ৫ হাজার ২৭৮ টন, যা তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।

    যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চীনের একাধিক চুক্তির পর রফতানির গতি পুনরুদ্ধার হচ্ছে। এপ্রিলে চীনের নিয়ন্ত্রণ আরোপের পর বিশ্বজুড়ে সংশ্লিষ্ট খাতগুলো উদ্বিগ্ন হয়েছিল। মূলত মার্কিন শুল্কের পাল্টা হিসেবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

    এপ্রিল ও মে মাসে রফতানি কমে যায়। দীর্ঘ লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া বৈশ্বিক সরবরাহ চেইনকে বাধাগ্রস্ত করেছিল। এই সময়ে চীনের বাইরে কিছু গাড়ি নির্মাতা উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়।

    জুলাইয়ে জার্মানি দুষ্প্রাপ্য খনিজ চুম্বকের সর্বোচ্চ আমদানিকারক হিসেবে ১ হাজার ১১৬ টন পেয়েছে, যা আগের মাসের তুলনায় ৪৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে রফতানি বেড়ে ৬১৯ টনে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ৭৫ দশমিক ৫ শতাংশ বেশি এবং ২০২৪ সালের জুলাইয়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    চলতি বছরের প্রথম সাত মাসে চীনের দুষ্প্রাপ্য খনিজ চুম্বক রফতানি দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৭ টন। প্রথমার্ধে ২০২৪ সালের তুলনায় বার্ষিক রফতানি হ্রাস ১৮ দশমিক ৯ শতাংশ ছিল। জুলাইয়ে রফতানি বৃদ্ধির কারণে তা সংকুচিত হয়ে ১৫ শতাংশে নেমেছে।

    বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক বিবাদে দরকষাকষির কৌশল হিসেবে চীন দুষ্প্রাপ্য খনিজকে ব্যবহার করছে। এছাড়া প্রতিবেশী দেশ মিয়ানমারের খনিজ নিজেদের কবজায় রাখতে বেইজিং তৎপরতা বাড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.