Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের সবজি রফতানি কমেছে ৩৮ শতাংশ
    অর্থনীতি

    বাংলাদেশের সবজি রফতানি কমেছে ৩৮ শতাংশ

    সিভি ডেস্কআগস্ট 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৃষ্টিতে সেঞ্চুরি ছুঁয়েছে অধিকাংশ সবজির দাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সবজি রফতানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে রফতানির উদ্দেশ্যে সবজি চাষ করা কৃষকরা সমস্যায় পড়েছেন। পাশাপাশি কমেছে দেশের রফতানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সবজি রফতানি ৩৮ দশমিক ৬৪ শতাংশ কমে প্রায় ৮ কোটি ১১ লাখ ডলারে নেমে এসেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল প্রায় ১১ কোটি ২৪ লাখ ডলার।

    বিশ্ববাজারে বাংলাদেশের সবজির চাহিদা তুলনামূলকভাবে বেশি। তবে স্থানীয় বাজারে দাম বৃদ্ধি, বিমানের কার্গো ও কনটেইনার খরচ বেড়ে যাওয়া এবং অতিরিক্ত রাসায়নিক ব্যবহার রফতানিকে প্রভাবিত করছে।

    খাতের কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে ৪০টির বেশি দেশে তাজা সবজি রফতানি হচ্ছে। তবু আন্তর্জাতিক বাজারে দেশের সবজির বিস্তার সীমিত। এর বড় কারণ, দীর্ঘদিন ধরে রফতানির মূল অংশ ছয়টি দেশে কেন্দ্রিত থাকা। অন্য দেশগুলো থেকে রফতানি আয় তুলনামূলকভাবে নগণ্য।

    নোয়াখালীর ব্যবসায়ী শাহ আলম বলেন, “বাংলাদেশের সবজির মধ্যপ্রাচ্যে অনেক চাহিদা আছে। তবুও আমরা সেভাবে সুযোগ কাজে লাগাতে পারছি না। দেশে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। সার, বীজ, পরিবহন, সেচসহ নানা কারণে খরচ বৃদ্ধি পায়, ফলে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে যায়।”

    ইপিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সবজি রফতানি হয় সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, যুক্তরাজ্য, সৌদি আরব ও কুয়েতে। বাকি ৩৫টির বেশি দেশে মোট রফতানির মাত্র ২০ শতাংশ পৌঁছায়।

    সবজির মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় আলু। তবে চীন, ভারত ও রাশিয়ার কম মূল্যের আলু রফতানি বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। ২০১৫-১৬ সালে বাংলাদেশ বিশ্ববাজারে আলু রফতানিতে শীর্ষে ছিল। এছাড়া মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শিম, বেগুন, কাঁকরোল, পটোল, লাউ, চাইনিজ ক্যাবেজসহ নানা সবজি রফতানি হয়।

    রফতানিকারকরা জানান, দেশীয় বাজার থেকে ১০-১৫ টাকা বেশি দরে সবজি কিনতে হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় চাহিদা থাকলেও বিমানের কার্গো খরচ ও রেফার কনটেইনারের ভাড়া বৃদ্ধির কারণে রফতানি কমানো হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলো অর্গানিক সবজি রফতানি করছে, যেখানে বাংলাদেশের সবজিতে অতিরিক্ত রাসায়নিক আছে।

    ব্যবসায়ীরা জানাচ্ছেন, রফতানি খাতটি সম্ভাবনাময় হলেও গত বছর ২০ বার বিমান ভাড়া বেড়েছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডায় এক কেজি আলুর জন্য ভাড়া প্রায় ৭০০ টাকা, যেখানে ভারতের ব্যবসায়ীরা ২৫০ টাকায় চালাচ্ছেন। এ কারণে অন্তত ৭০ শতাংশ ব্যবসায়ী সবজি রফতানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সমুদ্রপথে রেফার কনটেইনার ব্যবহার করলেও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খরচ বেড়ে গেছে।

    ফসলি জমি কমলেও দেশে সবজি উৎপাদন বেড়েছে। একসময় নির্দিষ্ট জেলায় মৌসুমভিত্তিক সবজি চাষ হতো, এখন সারা দেশে পুরো বছর চাষ হয়। বাংলাদেশে বর্তমানে ৬০ ধরনের ২০০ জাতের সবজি চাষ হচ্ছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে। তবে যুদ্ধ ও জ্বালানির প্রভাবে রফতানি গতিহীন হয়ে পড়েছে। রফতানির লক্ষ্যমাত্রা ও প্রকৃত রফতানির ব্যবধান ক্রমেই বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.