Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইন্টেলে ১০% অংশীদারিত্ব পেল ট্রাম্প প্রশাসন
    অর্থনীতি

    ইন্টেলে ১০% অংশীদারিত্ব পেল ট্রাম্প প্রশাসন

    মনিরুজ্জামানআগস্ট 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনা প্রতিষ্ঠান সম্পর্কিত অভিযোগের কারণে চলতি মাসের শুরুতে ইন্টেলের সিইও লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার ট্রাম্প ও মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন লিপ-বু ট্যান। বৈঠকের পরই এক চুক্তিতে পৌঁছান তারা।

    মার্কিন সরকার ইন্টেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক একে ‘অভূতপূর্ব চুক্তি’ হিসেবে ঘোষণা করেছেন। খবর দ্য গার্ডিয়ান। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক্স-এ লিখেছেন, “যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন।”

    গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, “তিনি চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেষ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।” যদিও ট্রাম্প বিস্তারিত জানাননি, ধারণা করা হচ্ছে, ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’-এর অধীনে মার্কিন কারখানা নির্মাণের জন্য ইন্টেল যে প্রায় ১০ বিলিয়ন ডলার সরকারি অনুদান পাচ্ছে, তার সমপরিমাণ শেয়ার সরকার গ্রহণ করেছে।

    এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তির অংশ। উদাহরণস্বরূপ, এআই চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়াকে চীনে তাদের এইচ২০ চিপ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। এর বিনিময়ে মার্কিন সরকার সেই বিক্রয়ের ১৫ শতাংশ অংশীদারত্ব পায়। চিপ নির্মাতা এএমডিওও অনুরূপ চুক্তি করেছে।

    করপোরেট বিষয়ে সরকারের এই ব্যাপক হস্তক্ষেপ সমালোচকদের উদ্বিগ্ন করছে। তারা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ করপোরেট ঝুঁকির নতুন মাত্রা তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.