গাজীপুরের ভোগড়ায় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই অংশের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সঙ্গে সঙ্গে এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ চালু হলো।
নির্দেশনায় বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া এই অংশে কোনো ইউটার্ন থাকবে না। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হবে।
পূর্ণ ৪৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের শেষ সময় ২০২৬ সালের জুন।

