Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাজার কোটি টাকার টিএসসিতে সিংহভাগ আসন ফাঁকা
    অর্থনীতি

    হাজার কোটি টাকার টিএসসিতে সিংহভাগ আসন ফাঁকা

    মনিরুজ্জামানআগস্ট 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজ গুলোতে আসন থাকা সত্ত্বেও শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। প্রতি বছর এসব প্রতিষ্ঠানের প্রায় ৬২ শতাংশ আসন ফাঁকা থাকে। তবু দেশে টিএসসির সংখ্যা বাড়ছে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষার মান নিশ্চিত না করে বরং অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষা খাতেও কয়েকটি বড় প্রকল্প নেয়া হয়। এর মধ্যে ৪২৯টি উপজেলায় ৪২৯টি টিএসসি নির্মাণের দুটি প্রকল্প উল্লেখযোগ্য। প্রথম প্রকল্পে ১০০টি, দ্বিতীয় প্রকল্পে ৩২৯টি প্রতিষ্ঠান নির্মাণ হওয়ার কথা। চলতি বছর পর্যন্ত ৯১টি টিএসসিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষকের পদগুলোর প্রায় অর্ধেক শূন্য। প্রয়োজনীয় দক্ষ শিক্ষক ও প্রচারণার অভাবসহ নানা কারণে এ প্রতিষ্ঠানগুলো এখনো আসন অনুযায়ী শিক্ষার্থী পূরণ করতে পারেনি।

    প্রকল্প দুটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে ৩৩৮টি টিএসসির নির্মাণ এখনও অসম্পূর্ণ। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রথম প্রকল্পের তৃতীয় সংশোধনের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। সূত্র জানাচ্ছে, দ্বিতীয় প্রকল্পের মেয়াদও বাড়ানো প্রয়োজন হতে পারে।

    কারিগরি বোর্ডের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষা কার্যক্রম চালু ছিল এমন ১৪৯টি টিএসসির প্রায় ৬২ শতাংশ আসন ফাঁকা। এর মধ্যে ১৩৬টি টিএসসে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষা চলছিল। মোট আসন সংখ্যা ২৬,৬৫০। শিক্ষার্থী ভর্তি হয়েছিল ১০,৬০৩ জন। অর্থাৎ ১৬,০৪৭টি আসন ফাঁকা, যা ৬০.২১ শতাংশ।

    এসএসসি (ভোকেশনাল) কোর্স চালু আছে ১৪৯টি প্রতিষ্ঠানে। আসন সংখ্যা ১,০৫,৬০০। শিক্ষার্থী ভর্তি হয়েছে ৩৮,৬২০। ফাঁকা আসন ৬৬,৯২০, যা ৬৩.৪৩ শতাংশ। এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ১৪৯টি প্রতিষ্ঠানে ২৪,০৫০টি আসন। শিক্ষার্থী ভর্তি ৯,০৯৯। ফাঁকা আসন ১৪,৯৫১, যা ৬২.১৬ শতাংশ। সব মিলিয়ে ১৪৯টি প্রতিষ্ঠানে মোট আসন দেড় লাখের বেশি। নির্মাণাধীন ৩৩৮টি প্রতিষ্ঠান চালু হলে আসন বাড়বে প্রায় ২,৮৩,৯২০।

    কারিগরি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রি-ভোকেশনাল এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কমপক্ষে চারটি ট্রেডে পড়াশোনা করানো হয়। এছাড়া এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) কোর্সসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমানে সব কোর্স চালু থাকা প্রতিষ্ঠানেও অধিকাংশ আসন ফাঁকা। ৬৪টি আগের টিএসসি ছাড়া বর্তমানে ১৫৫টি প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে।

    পরিকল্পনা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৪২৯টি টিএসসি নির্মাণে ব্যয় হবে মোট ২৩,৪৬০ কোটি টাকা। আওয়ামী সরকারের আমলে দুই দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়ানো জরুরি। শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিল রেখে প্রশিক্ষণ দেয়া হচ্ছে না। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।” তিনি আরও বলেন, “নতুন প্রকল্প গ্রহণের আগে বাজারের চাহিদা, কারিকুলাম, আদর্শ শিক্ষা ও আধুনিক যন্ত্রপাতি খতিয়ে দেখা প্রয়োজন।”

    ১০০টি উপজেলায় একটি করে টিএসসি নির্মাণের প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০১৪ সালে। ব্যয় ধরা হয়েছিল ৯২৪ কোটি টাকা। ২০১৬ সালের জুনের মধ্যে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রকল্পের সিকিভাগও বাস্তবায়ন না হওয়ায় বরাদ্দ ও মেয়াদ বাড়ানো হয়। প্রকল্পটির তৃতীয় সংশোধন প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। ব্যয় দাঁড়াবে ২,৫২৫ কোটি টাকা।

    ২০২০ সালের জানুয়ারি মাসে ৩২৯টি নতুন টিএসসি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় ধরা হয়েছিল ২০,৫২৬ কোটি টাকা। মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম বলেন, “প্রকল্প বন্ধ করা সম্ভব নয়। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। দেশে শিক্ষিত বেকার দ্রুত বাড়ছে। কর্মসংস্থানমুখী শিক্ষার বিকল্প নেই।”

    কারিগরি শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, আধুনিক কারিকুলাম ও পর্যাপ্ত দক্ষ শিক্ষক না থাকা, অভিভাবকদের নেতিবাচক ধারণা, সঠিক প্রচারণার অভাব এবং উপযুক্ত কর্মসংস্থানের অভাবে শিক্ষার্থী টিএসসিতে আসছে না। ফলে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকে। গণসাক্ষরতা অভিযান প্রকাশিত এডুকেশন ওয়াচ-২০২২ অনুসারে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ শতাংশ শিক্ষক মনে করেন বেশির ভাগ কোর্স বাজারের চাহিদার তুলনায় সেকেলে। ৬৫.৯ শতাংশ শিক্ষক উন্নত কারিগরি যন্ত্রাংশের অভাব উল্লেখ করেছেন। ৪৮ শতাংশ শিক্ষক শিক্ষক সংকটকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন।

    সরকারি গবেষণা দেখাচ্ছে, মাধ্যমিক স্তর শেষ করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি শিক্ষার্থীর এক বড় অংশও কর্মজীবনে আসতে পারছে না। নায়েমের ২০২১ সালের গবেষণায় দেখা গেছে, ডিগ্রি সম্পন্ন ডিপ্লোমাধারীর মধ্যে ৫৪ শতাংশ কর্মজীবী, ৪ শতাংশ উদ্যোক্তা, ৩৮ শতাংশ বেকার। গ্রামাঞ্চলে বেকারত্ব বেশি, মাত্র ৪৮ শতাংশ কর্মক্ষেত্রে।

    কারিগরি শিক্ষার একটি লক্ষ্য বিদেশী শ্রমবাজারে দক্ষ কর্মী তৈরি করা। রামরু ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, বিদেশগামী ১০,১১,৯৬৯ জনের মধ্যে মাত্র ২,১৪,০৪৪ জন দক্ষ। স্বল্পদক্ষ বা অদক্ষ কর্মী গেছেন ৪,৯১,৪৮০ জন (৫৪.২৩%)। আধা-দক্ষ ১,৫৯,১২৮ জন (১৭.৫৬%)। অর্থাৎ অর্ধেকের বেশি শিক্ষার্থী অদক্ষ বা স্বল্পদক্ষ।

    কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, “উন্নত রাষ্ট্রে উন্নতি করতে হলে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শিক্ষক সংকট, প্রচারণার ঘাটতি, জনসচেতনতার অভাবসহ অনেক বাধা আছে। বিশেষত শিক্ষার্থী ও অভিভাবকদের নেতিবাচক ধারণা বড় প্রতিবন্ধকতা।” তিনি বলেন, “সম্প্রতি নতুন প্রায় ১,৬০০ শিক্ষক যোগ দিয়েছেন। তবে শিক্ষার্থী বৃদ্ধির জন্য নীতিগত সিদ্ধান্তও জরুরি। কোন ধারায় কত প্রতিষ্ঠান ও কত শিক্ষার্থী থাকবে তা সুনির্দিষ্ট করতে হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.