Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অনুসন্ধান বন্ধ: তবে কি সমুদ্রের গ্যাস অধরাই থেকে যাবে?
    অর্থনীতি

    অনুসন্ধান বন্ধ: তবে কি সমুদ্রের গ্যাস অধরাই থেকে যাবে?

    মনিরুজ্জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেড় দশক ধরে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ব্যর্থতার বৃত্তে ঘুরছে। সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় কেটে গেলেও দেশে এখনো কোনো উল্লেখযোগ্য আবিষ্কার হয়নি।

    আরম্ভে চারটি বিদেশি কোম্পানি অনুসন্ধান শুরু করলেও তিনটি নির্ধারিত সময়ের আগেই চলে গেছে। বর্তমানে একমাত্র কোম্পানিও কাজ বন্ধ করে বিদায় নিতে চলেছে। এর ফলে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পুরোপুরি থেমে গেছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, সর্বশেষ দরপত্রে শুরুতে ৭টি বিদেশি কোম্পানি নথি কিনেছিল। দরপত্রপ্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক করতে সময় তিন মাস বাড়ানো হয়েছিল। তবুও কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি। এখন নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।

    পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, দরপত্র আহ্বান ও চুক্তি সম্পন্ন করতে দেড় থেকে দুই বছর সময় লাগে। তাই সমুদ্রে আবার অনুসন্ধান শুরু হতে দেরি হবে। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতিতেও দরপত্র আহ্বান করা সুফল নাও দিতে পারে। নির্বাচিত সরকারের অপেক্ষায় দরপত্র পেছানোও হতে পারে। ২০১২ সালে ভারতের সঙ্গে ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর সমুদ্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পেট্রোবাংলা গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি মিলিয়ে মোট ২৬টি ব্লকে বঙ্গোপসাগরকে ভাগ করেছে। এর আগে ২০০৮ সালের পিএসসি চুক্তির আওতায় ২০১০ সালে মার্কিন কনোকোফিলিপস দুইটি গভীর সমুদ্র ব্লকে কাজ শুরু করে। তারা দ্বিমাত্রিক জরিপ চালিয়েছিল। তবে গ্যাসের দাম বাড়ানোর দাবি না মেনে ২০১৫ সালে কাজ ছেড়ে চলে যায়।

    পিএসসি-২০১২-এর অধীনে ২০১৪ সালে অগভীর সমুদ্রের দুটি ব্লকে চুক্তি করে ভারতের ওএনজিসি ভিদেশ। দুটি ব্লকে চুক্তি করে অস্ট্রেলিয়ার স্যান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জির যৌথ কোম্পানি। স্যান্তোস ২০২০ সালে কাজ বন্ধ করে চলে যায়। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার পস্কো দাইয়ু সমুদ্রের দুটি ব্লকে চুক্তি করলেও তারা নির্ধারিত সময়ের আগেই চলে গেছে। একমাত্র ওএনজিসি ২০১৯ সালে কাজ শুরু করে। একটি কূপ খনন করে তারা গ্যাসের সন্ধান পায়নি। দ্বিতীয় কূপ খনন না করেই তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পেট্রোবাংলা জানায়, পরিকল্পনার চেয়ে বেশি বিনিয়োগ করতে হয়েছে ওএনজিসিকে। খরচ বেড়ে যাওয়ায় তারা চুক্তি বাতিল করতে বলেছে। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

    পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেছেন, “ওএনজিসি কাজ বন্ধের পর জ্বালানি বিভাগের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন গ্যাস অনুসন্ধানের দরপত্র ডাকতে বিদেশি কোম্পানির মতামত নেওয়া হয়েছে। দেশের স্বার্থ রক্ষা করেই পিএসসি সংশোধন করে নতুন খসড়া তৈরি করা হচ্ছে।” খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সাল থেকে গ্যাস সংকট মেটাতে দেশে এলএনজি আমদানি বেশি ত্বরান্বিত হয়েছে। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি জোর পেয়েছে। পিএসসি-২০২৩ চূড়ান্ত হলেও দরপত্র আহ্বান করা হয়নি। তবে বিদেশি কোম্পানি টিজিএস অ্যান্ড স্লামবার্জার ভূকম্পন জরিপে সম্ভাবনা দেখেছিল। ২০২৩ সালের শেষদিকে এক্সনমবিল দরপত্র ছাড়াই চুক্তির প্রস্তাব দিয়েছিল। বিগত সরকার এতে রাজি হয়নি।

    একটি কমিটি পেট্রোবাংলার নির্দেশে বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছে। এ অনুযায়ী পিএসসি সংশোধন করা হচ্ছে। সমুদ্রে গ্যাসের মজুত রয়েছে তবে কূপ খনন ছাড়া তা উত্তোলনযোগ্য নয়। নতুন চুক্তিতে গ্যাসের দাম জ্বালানি তেলের ১০ শতাংশ হিসেবে ধরা হয়েছে। রাজস্ব ভাগাভাগির সূত্র রাখা হয়েছে। এর পরও রাজনৈতিক কারণে কেউ আগ্রহ দেখায়নি।

    ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেছেন, “বহুজাতিক কোম্পানি যখন বঙ্গোপসাগরে আগ্রহ দেখিয়েছে, তখন সরকার উদ্যোগ নেনি। দ্রুত দরপত্র আহ্বান করা হলে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। এখনই তেল-গ্যাস অনুসন্ধান শুরু করা উচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.